জেএসসি পরীক্ষার ইংরেজি প্রস্তুতি

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৪৯
মো: জসিম উদ্দীন বিশ্বাস ,প্রভাষক ইংরেজি বিভাগ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। English Grammar-এ Article একটি গুরুত্বপূর্ণ item যা অতি মনোযোগ সহকারে অধ্যয়ন করা প্রয়োজন। তাই আজ আমরা অষ্টম শ্রেণির English Second Paper থেকে Article এর ব্যবহারের নিয়মগুলো আলোচনা করবো। A, An এবং The কে ইংরেজিতে Article বলে। এরা Parts of speech হিসেবে ব্যবহূত হয়ে Adjective এর ন্যায় কাজ করে থাকে বলে এদেরকে Adjective বলা হয়। বর্তমানে আধুনিক English Grammar-এ এদেরকে determiner বলা হয়। Article দুই প্রকার। যথাঃ i) Definite article; ii) Indefinite article. (i) Definite article: কোন কিছুকে নির্দিষ্ট করে বুঝাতে Definite article ব্যবহূত হয়ে থাকে। যেমনঃ The book is on the table. The person who came yesterday is my friend, Mr. Jahurul Islam. (ii) Indefinite article: A ও An কে Indefinite article বলে। কোন কিছুকে অনির্দিষ্ট করে বুঝাতে Indefinite article ব্যবহূত হয়ে থাকে। যেমনঃ A lion lives in a forest. I saw a bird sitting on the wall. Article এর ব্যবহার: Article ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই চিন্তা করতে হবে যে Article টি তুমি ব্যবহার করতে চাইছো তা নির্দিষ্ট না অনির্দিষ্ট। তার পরে নিয়মানুসারে তা ব্যবহার করতে হবে। তোমাদের বুঝবার সুবিধার জন্য উদাহরণসহ নিয়মগুলো আলোচনা করা হলো। একনিষ্ঠভাবে নিয়মগুলো আয়ত্বে আনতে পারলে Article এ শতভাগ নাম্বার পাওয়া সম্ভব। এক জাতীয় সকলকে বুঝাতে singular Common Noun এর পূর্বে a/an বসে। যেমনঃ An ant is an industrious insect. A dog is a very faithful animal. সাধারণত যে সব শব্দের প্রথম অক্ষর consonant(/consonant sound) তাদের পূর্বে a বসে এবং যে সব শব্দের প্রথম অক্ষর vowel(/vowel sound) তাদের পূর্বে an বসে । যেমনঃ A cat is not considered as a faithful animal. A dog is very faithful animal. In the rainy season an umbrella is a must. An apple a day keeps the doctor away. যখন কোন ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণি, গাছ, ইত্যাদি প্রথমবার উলে¬¬খ করা হয় তার পূর্বে a / an বসে। যেমনঃ He went for an interview at the law firm this morning. We phoned for a taxi to take us to the Shahjalal International Airport শুধুমাত্র যেসব Noun গণনা করা যায় তাদের পূর্বে a/ an বসে। যেমনঃ Her mother gave her a brass candlestick. Mehnaj has a blue diary like Anna. যেসব গণনা করা যায় না তাদের পূর্বেও a/ an বসে যদি গঠনটি এরূপ হয় (a) a/an + countable noun + of +uncountable noun। যেমনঃ The drivers found a pot of gold in the sunken merchant ship. (b) a/an + uncountable noun used as adjective +countable noun. যেমনঃ Her dad gave her a gold bracelet for her birthday. কোন তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে a / an বসে। যেমনঃ Mohammad Nashid is a Nelson Mendela in the Maldives. You are a Nazrul I see! কখনও কখনও preposition অর্থে a ব্যবহূত হয়। তখন সেই a কে Disguised Preposition বলে। অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]