বিকাশ-এর কল সেন্টার তৈরি করে দেবে জিপি আইটি

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৯:৩৮
ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশের জন্য কল সেন্টারের অবকাঠামো পরিকল্পনা, নির্মাণ ও বাস্তবায়ন করবে জিপি আইটি। এ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের এবং জিপি আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসী। আরও উপস্থিত ছিলেন বিকাশের মো. আজমুল হুদা, হেড অব বিজনেস সলিউশন এবং অপারেশন্স, নিশাত রহমান, হেড অব কাস্টমার সার্ভিস, মাসুদ মল্লিক, হেড অব সাপ্লাই চেন এবং জিপি আইটির পক্ষে সুমন ব্যনার্জী, চিফ কমার্শিয়াল অফিসার, নোমান ওয়াসি, চিফ টেকনোলজি অফিসার এবং রনি রিয়াদ রশিদ, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার। চুক্তি অনুযায়ী কল সেন্টার নির্মাণ ও পরবর্তী পাঁচ বছর রক্ষণাবেক্ষণেও ভূমিকা রাখবে জিপি আইটি।