জেনে নিন

পিকাসা

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:২২
গুগলের একটি ফটো হোস্টিং অ্যাপ্লিকেশন হচ্ছে পিকাসা। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগল ব্যবহারকারীদের জন্য দেয় এক জিবি ফটো হোস্টিং ফ্রি। এই অ্যাপ্লিকেশনটি ফটো হোস্টিং এর পাশাপাশি ফটো আপলোডিং, ডেস্কটপ ফটো ম্যানেজমেন্ট এর জন্যও অত্যন্ত উপযোগী। পিকাসার হোম ইন্টারফেসে রয়েছে মাই ফটো, ফেভারিট এবং এক্সপ্লোর নাদের তিনটি অপশন। এর মাধ্যমে ডেস্কটপের যে কোনো স্থান থেকে পিকাসার লাইব্রেরীতে যোগ করা যায় যে েকানো ছবি। এর মাধ্যমে ছবি এডিটিং ও করা যায়। গুগলের বেশ চমত্কার এই অ্যাপ্লিকেশনটিও পাওয়া যাবে একদম বিনামূল্যে।