হত্যা ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এই প্রত্যয়ে শাহিনুর আক্তার তানিয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে দশটায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি। এখানে বক্তারা বলেন, ধর্ষকরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে দেশে ধর্ষণের মিছিল থামছে না। আমরা চাই সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে কেউ নারী ও শিশুর ওপর নির্যাতন করতে না পারে। মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
