সামসুদ্দোহা
আজ ১০ জুলাই পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেনের পিতা একেএম সামসুদ্দোহার ২১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শহরের বানিয়াপাড়াস্থ মরহুমের বাসভবনে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে পরিবারের পক্ষ থেকে বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
