মৃত্যুবার্ষিকী

আপডেট : ১২ মে ২০১৯, ২২:৪০

আমিনা বশীর

বাংলাদেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃত্ শিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমিনা বশীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ মে সোমবার। এ উপলক্ষে পারিবারিক-ভাবে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া গত ২ মে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আমিনা বশীর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড দ্বিতীয় বার্ষিক বক্তৃতার আয়োজন করে। বক্তা ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। তার মেয়ে মুনিরা বশীর, মুনিজা বশীর ও ছেলে মেহরাজ বশীর সকলের কাছে দোয়া চেয়েছেন।

আইয়ুব হোসেন

আজ সোমবার দৈনিক ইত্তেফাকের সাবেক খুলনা ব্যুরো প্রধান মরহুম আইয়ুব হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী। ঘাতকব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৬ সালের ১৩ মে তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে খুলনা মহানগরীর গোবরচাকা বৌবাজারের বাসায় বাদমাগরিব কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতী গ্রামে মরহুমের বাড়িতে একই সময় কোরানখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।