ব্রাহ্মণবাড়িয়ার গোল্ডকাপ ফুটবল

থানাকান্দি চ্যাম্পিয়ন

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:১৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নবীনগরের থানাকান্দি গ্রাম ৩-০ গোলে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। মেঘনা তীরবর্তী নবীনগর, আশুগঞ্জ ও রায়পুরা উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার ক্রীড়ামোদী গত সোমবার বিকেলে অনুষ্ঠিত খেলাটি উপভোগ করেন। বীরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ খোকন। এ সময় আরো উপস্থিত ছিলেন বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদ, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসীম।