বিশ্বনাথে ২য় রামপাশা ফুটবল টুর্নামেন্ট

নওধার ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:১৬
সিলেটের বিশ্বনাথে ‘২য় রামপাশা ফুটবল টুর্নামেন্টে নওধার ফুটবল ক্লাব ২-১ গোলে সিএলএস ফুটবল ক্লাব-শ্রীপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গত সোমবার অনুষ্ঠিত ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।