ফাইল শেয়ারিং সার্ভিস ইউসেন্ডইট নাম বদলে হয়েছে ‘হাইটেইল’। ২০০৪ সালে যাত্রা শুরু করা এই সার্ভিসটি ব্যবহার করে প্রায় ৪৩ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী। এর মধ্যে ১০ মিলিয়ন যুক্ত হয়েছে গত বছরে। ড্রপবক্স বা গুগল ড্রাইভের মতো অনলাইন স্টোরেজ ও ফাইল শেয়ারিং সার্ভিসের মতো এটিও অনলাইনে ফাইল সংরক্ষণ, বিভিন্ন প্ল্যাটফর্মে সিনক্রোনাইজেশন এবং ডক্যুমেন্ট এনক্রিপশনের সেবা প্রদান করে থাকে। ইমেইলগুলোতে স্বল্প আকারের ফাইল অ্যাটাচ করার সুবিধা থাকলেও এটি ব্যবহার করে বড় আকারের ফাইল পাঠানো যায় ইমেইলে। এই সেবাটি এখন থেকে পাওয়া যাবে http://www.hightail.com সাইট থেকে।
