আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর লন্ডনের গ্লৌসেস্টার মিলেনিয়াম হোটোলে যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য বাংলাদেশ হাইকশিনের সহায়তায় এই ই-বাণিজ্য মেলার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও প্রযুক্তি বিষয়ক পত্রিকা মাসিক কমজগত্। সম্প্রতি আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনের সম্মেলন কক্ষে মেলার প্রস্তুতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানানো হয়। আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মেলা প্রস্তুতির সার্বিক বিষয়া নিয়ে আলোচনা হয়। সভায় আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশফাক হুসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
