ক্যারিয়ার জিজ্ঞাসা?

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৩০
প্রশ্ন :আমি বর্তমানে এইচএসসিতে পড়ছি। আমি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। এসএসসিতে আমি জিপিএ ৫ পেয়েছি। সামনের বছরে এইচএসসি পরীক্ষাতেও একই ফলাফল আশা করছি। আমার লক্ষ্য ভবিষ্যতে বিজ্ঞান বিভাগের কোনো একটি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা। তবে পড়ালেখা করার পাশাপাশি আমি কাজ করতে চাই। সেক্ষেত্রে আউটসোর্সিং করতে চাইলে আমি কি আমার এখান থেকে করতে পারব? আউটসোর্সিং করতে হলে আমার কী কী যোগ্যতা প্রয়োজন? এ থেকে কী পরিমাণ আয় করা যায়? হায়দার আলী রংপুর। আউটসোর্সিং বিষয়টি যে কেউ যেকোনো স্থান থেকেই করতে পারে। এর জন্য প্রথমেই প্রয়োজন নির্দিষ্ট কোনো কাজে দক্ষতা এবং ইন্টারনেট সংযোগ। রংপুরে যদি আপনি ভালো গতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারেন, তাহলে রংপুরে থেকেও আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। আউটসোর্সিংয়ে নানা ধরনের কাজ তাকে অনলাইন মার্কেটপ্লেসে। এসব কাজের মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং, ক্রিয়েটিভ রাইটিং, অনলাইন মার্কেটিং, ডাটা এন্ট্রি প্রভৃতি। প্রতিটি বিষয়ে প্রচুর কাজ অনলাইন মার্কেটপ্লেসে থাকে সবসময়ই। কিন্তু কাজগুলো করার দক্ষতা থাকতে হবে আপনার। নির্দিষ্ট বিষয়ে কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেও এই দক্ষতা অর্জন করতে পারেন আবার নিজেও বই বা ইন্টারনেটের বিভিন্ন টিউটোরিয়ালের সহায়তায় এই দক্ষতা অর্জন করতে পারবেন। এরপর ওডেস্ক, ফ্রিল্যান্সার বা ইল্যান্সের মতো অনলাইন মার্কেটপ্লেসে গিয়ে নিবন্ধন করতে হবে বিনামূল্যে। নিবন্ধন হয়ে গেলে আপনার দক্ষতার পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতার মূল্যায়ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট কাজের সুযোগ যেগুলো রয়েছে, সেগুলোতে আবেদন করতে হবে। এভাবেই আউটসোর্সিং করতে পারবেন যেকোনো স্থান থেকেই। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]