ময়মনসিংহের গৌরীপুর লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার বেকারকান্দা শেখ জামাল স্মৃতি সংসদ আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মধ্য ভালুকা চৌরাস্তা যুবসংঘ ৫-১ গোলে শহীদ জিয়া স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে আটটি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে গৌরীপুর আবাহনী ক্রীড়া চক্র ও কাশীগঞ্জ রজনীগন্ধা স্পোর্টিং ক্লাব, বিল্লাল স্মৃতি সংঘ, তিলাটিয়া স্পোর্টিং ক্লাব, ওসমান গনি স্মৃতি সংঘ, সেভেন বুলেট স্পোর্টিং ক্লাব, শহীদ জিয়া স্মৃতি সংঘ ও মধ্য ভালুকা স্পোর্টিং ক্লাব।
