সিলেটের বিশ্বনাথে গত সোমবার বিকেলে অনুষ্ঠিত দ্বিতীয় শাহওলী খন্দকার (রহ.) হা-ডু-ডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং স্টার পশ্চিম শ্বাসরাম। শাহওলী খন্দকার সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইয়াং স্টার পশ্চিম শ্বাসরাম ৯-৬ পয়েন্টে শামীম-শহিদ কাবাডি দলকে হারিয়ে পুরস্কার হিসেবে ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন জিতে নেয় । সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ইয়াং স্টারের হাইয়ুম আহমদ।
