দুই ম্যাচে ১৪৬ গোল!

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৪৯
মাত্র দুই ম্যাচেই ১৪৬টি গোল। আধুনিক যুগের ফুটবলে এটাও কি সম্ভব! যতো অসম্ভব মনে হোক না কেন এমনটাই ঘটেছে নাইজেরিয়ান লিগে। তবে দুটি ম্যাচই পাতানো ছিল বলে সন্দেহ করছে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। তাই আপাতত নিষিদ্ধ করা হয়েছে চারটি ক্লাবকেই। নাইজেরিয়ান লিগে পৌঁছতে হলে প্লে-অফে দরকার ছিল বড় ব্যবধানের জয়। তাতেই কেলেঙ্কারি ঘটে গেল নাইজেরিয়ান ফুটবলে। পাতানো ম্যাচ খেলল চার দল। প্লাতিও ইউনাইটেড ফেদেরার ৭৯-০ গোলে হারিয়েছে আকুরবা এএফসিকে আর পুলিশ মেশিন এএফসি ৬৭-০ গোলে হারিয়েছে বুবেয়ারো এএফসিকে! দুই ম্যাচে গোলের সংখ্যা মোট ১৪৬! অসম্ভব সেই ঘটনাকে ‘কলঙ্ক’ বলেই আখ্যা দিয়েছে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন। শুধু বহিষ্কারই নয় করা হবে মোটা অঙ্কের জরিমানাও। গত সোমবার ফেডারেশনের পক্ষ থেকে এর পরিচালক মোহাম্মেদ সানুসি বলেন, ‘ঘটনার সাথে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে।’