সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনির দুই হাজার দুস্থ ও অসহায় গরিব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের আর্থিক সহায়তায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর রিলিফ ওয়েল ফেয়ার এন্ড ডেভেলপমেন্টের উদ্যোগে আদমজী উম্মূল ক্বোরা স্কুলে শুক্র ও শনিবার এই ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। ২৫ কেজি ওজনের প্রতি প্যাকেটে চাল, ডাল, চিনি, ভোজ্য তেল, লবণ ইত্যাদি এ ইফতার সামগ্রী বিতরণকালে রিলিফ সেন্টারের মহাসচিব ডা. তোহা ওমর আল খতিবসহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহাসচিব জানান, সারা দেশে রমজান মাসব্যাপী এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। কমপক্ষে ৩০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে।
