রক্ষণাবেক্ষণের অভাবে মনপুরায় হরিণের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:০৪
ভোলার মনপুরায় বন বিভাগের বনাঞ্চলে বিশুদ্ধ পানির অভাব, পর্যাপ্ত খাবার না পাওয়া, উঁচু আশ্রয়ের অভাব ও রক্ষণাবেক্ষণের অভাবে হরিণের মৃত্যু হচ্ছে। গত মঙ্গলবার বনে একটি হরিণের মৃত্যু হয়েছে। পূর্ণিমার জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে বনবিভাগের বনাঞ্চলটি বেশ কয়েকদিন ধরে পানির নিচে রয়েছে। হরিণের পাল জোয়ারের পানি থেকে বাঁচতে ৩ নং সাকুচিয়া ইউনিয়নের নৌবাহিনীর নির্ির্মত আবাসন প্রকল্পের উঁচু পুকুরপাড়ে দুই শতাধিক হরিণ আশ্রয় নেয়। হরিণ দেখাশোনা করার জন্য বনবিভাগের কাউকে দেখা যায়নি। রেঞ্জ কর্মকর্তা মোঃ আবুল কালাম বলেন, অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি, বিশুদ্ধ পানি ও ডায়রিয়ার কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হরিণটি মারা যেতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করতে পারব।