নাটোরের বড়াইগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হয়েছে। মঙ্গলবার রাতে মানিকপুর কলাবাগান এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার এএসআই রিপন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত মানিকপুর কলাবাগান এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটকের চেষ্টা করে।
এক পর্যায়ে ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করলে পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে। এ সময় পুলিশের গুলিতে ডাকাত দলের সদস্য গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরাতন বাজার এলাকার ইয়াহিয়া প্রামাণিকের ছেলে মিঠু (২৫) গুলিবিদ্ধ হয়। পরে তাকেসহ পার্শ্ববর্তী পাট ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকা ডাকাত দলের অপর সদস্য একই উপজেলার কালাকান্দর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আবু হানিফকে (৩৭) আটক করে পুলিশ। এ ব্যাপারে বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ইব্রাহিম হোসেন বলেন, গতকাল বুধবার আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
