সংবাদ সংক্ষেপ

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:১০
কালীগঞ্জে নারী উন্নয়ন ফোরামের কর্মশালা কালীগঞ্জ(লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের কালীগঞ্জে মঙ্গলবার দিনব্যাপী নারী উন্নয়ন ফোরামের কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য, সাংবাদিকরা এতে অংশ নেয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গভর্ন্যান্স প্রোজেক্টের সহযোগিতায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। মহেশপুরে অনুদানের চেক বিতরণ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মঙ্গলবার মহেশপুর পুরান সোনালী ব্যাংক ভবনে জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ-৩ আসনের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে এক অনুদানের চেক বিতরণ হয়। মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে উক্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন (চঞ্চল)। লোহাগড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া উপজেলার ডিগ্রি পর্যায়ের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (পাস) ও সমমান শ্রেণির ছাত্রীদের উপবৃত্তি প্রদান ও সেরা মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে উপজেলার ডিগ্রি পর্যায়ের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ জন একাদশ, দ্বাদশ, স্নাতক (পাস) ও সমমান শ্রেণির ছাত্রীদের উপবৃত্তি প্রদান ও সেরা মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)এস কে আবু বাকের । হোমনা ডিগ্রি কলেজে ছাত্রলীগের নবীন বরণ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ মঙ্গলবার রজনীগন্ধার সুরভীতে হোমনা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিল কলেজ শাখা ছাত্রলীগ। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ, বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সেক্রেটারী সারোয়ার হোসেন বাবু। ধামরাইয়ে বিএনপির কর্মী সমাবেশ ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ বুধবার উপজেলার আমতায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, ধামরাই থানা বিএনপির সভাপতি, ধামরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজউদ্দিনের অনুসারীরা এককর্মী সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপি নেতা আমতার ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম খান লাবু। প্রধান অতিথি ছিলেন যুবদল নেতা সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক স্বপন, ত্যাগী ও বঞ্চিত যুবদল নেতা সাবেক কমিশনার হাবিব। পীরগঞ্জে বড় আলমপুর ইউপির বাজেট পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ২০১৩-২০১৪ অর্থ বছরের জন্য প্রায় ৬৬ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে ওই ইউপি অফিস চত্বরে বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন-পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি সরওয়ার জাহান,সম্পাদক কামরুল হাসান জুয়েল, ইউপি সদস্য আব্দুল মান্নান। তাড়াইলে খেলাফত মজলিশের আলোচনা সভা তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ মঙ্গলবার কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা খেলাফত মজলিশের উদ্যোগে রমজানের তাত্পর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিশের যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা ১৮ দলীয় জোট নেতা হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণা বান্দরবান প্রতিনিধি \ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৪১ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার জেলা পরিষদের সম্মেলনকক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ২০১৩-১৪ অর্থ বছরের এই বাজেট পেশ করেন। এ সময় অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার শিবলী কায়সার, জেলা পরিষদের সদস্য ক্যশাপ্রু মারমা, অংপ্রু ম্রোসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং পরিষদের ন্যস্ত বিভাগগুলো কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নোয়াখালী পৌরসভার বাজেট ঘোষণা নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৮০ লাখ ৮৪ হাজার ৬৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌর মিলনায়তনে এক সুধীসমাবেশে মেয়র হারুনুর রশিদ আজাদ এ বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি, পুলিশ সুপার আনিসুর রহমান ও সাবেক মেয়র আবদুর রহমান মঞ্জু বিশেষ অতিথি ছিলেন। বাজেটে সরকারি অনুদান ও নিজস্ব রাজস্ব আয়সহ বিভিন্ন খাতের আয় ধরা হয়েছে ৫৬ কোটি ১৪ লাখ ৭ হাজার ৭৫৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৭৫৮ টাকা। স্বরূপকাঠিতে পৌর আওয়ামী লীগের সম্মেলন স্বরূপকাঠি (পিরোজপুর ) সংবাদদাতা \ স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সম্মেলন সোমবার স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম। পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. আতিকুল্ল¬াহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ। নাচোল ডিগ্রী কলেজে ছাত্রদলের নবীন বরণ নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ নাচোল ডিগ্রী কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাচোল ডিগ্রী কলেজ মিলনায়তনে ছাত্রদল কলেজ শাখার সভাপতি জয়নাল আবেদীন এ্যানির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম. মজিদুল হক, পৌর বিএনপি’র সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুল হোদা। ধুনটে বিনামূল্যে নলকূপ বিতরণ ধুনট (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার ধুনটে এলজিএসপি প্রকল্পের আওতায় সদর ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের চেয়ারম্যান টিআইএম নূরুন্নবী তারিক উক্ত বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা আ’লীগের সহসভাপতি আব্দুস ছালাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, আ’লীগ নেতা আতাউর রহমান, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মন্টু, বেদার হোসেন, বাবু চক্রবর্তী, ইউপি সচিব জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মাহতাবউদ্দিন ডিগ্রী কলেজ অডিটরিয়ামে ৩শ’৫০ জন আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে ৩ লক্ষ নগদ টাকা ও বৃত্তিমূলক শিক্ষা সহায়তাসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এরাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি ও কালীগঞ্জ উপজেলা আঃ লীগের সভাপতি আব্দুল মান্নান। পীরগাছায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন পীরগাছা (রংপুর)সংবাদদাতা \ মঙ্গলবার রংপুরের পীরগাছায় ৩ দিনব্যাপী ফলদ-বৃক্ষ মেলা’২০১৩ উদ্বোধন করেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) এলাকার সাংসদ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। বিআরডিবি অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবর রহমান, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক কৃষিবিদ ফিরোজ আহমদ। নবীগঞ্জ পৌরসভায় বাজেট ঘোষণা নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা \ নবীগঞ্জ পৌরসভার ২০১৩-২০১৪ অর্থ বছরের ৭ কোটি ২২ লাখ ৪২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী পৌর ভবনে সাংবাদিক সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন। বাজেটে সর্ব মোট আয় ৭ কোটি ২২ লাখ ৪২ হাজার ৬৪০ টাকা দেখানো হয়েছে। ব্যয় ৭ কোটি ১৫ লাখ ৬ হাজার ৮১৭ টাকা। রাজশাহীর পদ্মা নদী থেকে ৩ লাশ উদ্ধার রাজশাহী অফিস \ রাজশাহীর মতিহার থানাধীন পদ্মা নদীর শ্যামপুর পয়েন্ট থেকে পুলিশ ৩টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পদ্মায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মতিহার থানা পুলিশ বিকালে লাশ ৩টি উদ্ধার করে মর্গে পাঠায়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ জানান, লাশ ৩টি কমপক্ষে ১০/১২ দিন আগের। ফুলে-ফেঁপে ভেসে উঠলে পশু-পাখি লাশের কিছু অংশ খেয়ে ফেলেছে। লাশগুলো পুরুষ না মহিলার তা চেনার কোনো উপায় নেই। সন্ধ্যায় লাশ ৩টি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উজান থেকে লাশগুলো ভেসে আসতে পারে বলে ওসি জানান। ফটোগ্রাফিতে ২য় হয়েছেন সাংবাদিক লিটন সিরাজগঞ্জ প্রতিনিধি \ জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় সুশোভিত বাংলাদেশকে আকর্ষণীয় করে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্প ও তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন দৈনিক ইত্তেফাকের সিরাজগঞ্জ প্রতিনিধি, দৈনিক দোলনচাঁপার সম্পাদক ফজল-এ-খোদা লিটন। ৭ মে বিকেলে সিরাজগঞ্জ শিশু একাডেমী অফিসে ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। মাদারীপুরে স্কাউটদের মাঝে ফলের চারা বিতরণ মাদারীপুর প্রতিনিধি \ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার স্কাউট সদস্যদের মধ্যে নানা জাতের ফলের চারা বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মালেক। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-স্কাউট সদস্যদের মধ্যে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী সামিয়া ইয়াসমীন। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের মেঘনাথ সরকার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল হাসান, স্কাউট সম্পাদক হারুন-অর-রশিদ, শিক্ষক খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক শিকদার প্রমুখ। সুন্দরগঞ্জে আমেরিকা প্রবাসীর সংবর্ধনা সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরকার সরদারকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা আলহাজ্ব আজিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন চেয়ারম্যান শাহজাহান মন্ডল। শেরপুরে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি শেরপুর প্রতিনিধি \ নারী শিক্ষা প্রসারে সরকার প্রতিশ্রুত স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার শেরপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক। এ উপলক্ষে শেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশীষ চন্দ্র কর। চাটমোহরে স্নাতক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরে গতকাল বুধবার স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে এ উপবৃত্তি দেয়া হয়। কাউখালীতে ছাত্রলীগের আনন্দ মিছিল কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রলীগের প্রায় একযুগ পরে নতুন আহ্বায়ক কমিটি গঠন হওয়ায় সাধারণ নেতা-কর্মীরা কাউখালী প্রেসক্লাবের সামনে থেকে গতকাল বুধবার একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউখালী মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির আহ্বায়ক মো. সুমন খন্দকার। দৌলতপুরে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার ১০৮টি গরীব অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ১০৮ গরীব অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় কর্তৃক ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও অরুণ কুমার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফজিলাতুন্নেছা। হোসেনপুরে শিক্ষকদের প্রশিক্ষণ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ আইসিটি স্কিল এন্ড টিচার লিড কনটেন্ট ডেভেলপমেন্ট টেনিং ও বিসিসি-এর অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক স্তরের ১৫জন শিক্ষককে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ হল রুমে সোমবার থেকে শুরু হয়েছে। দাউদকান্দিতে রথযাত্রা শুরু দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি \ বুধবার দাউদকান্দি উপজেলা গৌরীপুর এবং মুরাদনগরের জাহাপুরে হিন্দু সম্প্রদায়ের জগন্নাথদেব-এর রথযাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে রথ মেলা বসলে তাতে কুটির শিল্প, শিশুদের খেলনা, মিষ্টি-মন্ডা এবং হোমনার শ্রীমদ্দির বাঁশের বাঁশির পসরা বসে। উল্লেখ্য, যুগ যুগ ধরে জাহাপুর জমিদার বাড়িতে এবং গৌরীপুর জগন্নাথ বাড়িতে রথ উত্সব হয়ে আসছে। জগন্নাথপুরে ৪ জন গাড়ি চোর গ্রেফতার জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর থানার টহলরত পুলিশ মঙ্গলবার রাতে পৌর এলাকার হাসপাতাল মোড় থেকে গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতরা হচ্ছে দিরাই উপজেলার জগদল গ্রামের আব্দুল হকের পুত্র জাকারিয়া আহমদ (৩০), জমসেদ আলীর পুত্র মোহাম্মদ আলী (৩২), আব্দুল শহিদের পুত্র জুয়েল মিয়া (৩০), ছাতক উপজেলার আলমপুর গ্রামের ইষাদ আলীর পুত্র নুরুল হক (২৭)। দিনাজপুর ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নসহ দু’দফা দাবি আদায়ে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। মঙ্গলবার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের করে। জীবননগর পৌরসভার বাজেট ঘোষণা জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ জীবননগর পৌরসভায় ২০১৩-২০১৪ অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর হলরুমে জনপ্রতিনিধি, সুধি ও সাংবাদিকদের উপস্থিতিতে মেয়র নোয়াব আলী এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব খাত হতে ১ কোটি ৩৩ লক্ষ ৮০ হাজার ৪৪৪ টাকা, উন্নয়ন খাত হতে ৩ কোটি ৭৫ হাজার টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে ২ লক্ষ ১৯ হাজার ৫৫৬ টাকা। বেতাগীতে ছাত্রদলের নবীন বরণ বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ ছাত্রদল বেতাগী ডিগ্রী কলেজ শাখার আয়োজনে এ উপলক্ষে সংগঠনের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোম ও মঙ্গলবার একযোগে ২০১৩ সালের এইচএসসি ভর্তিকৃত বেতাগী ডিগ্রী কলেজ, টেকনিক্যাল কলেজ, বিবিচিনি কলেজ, কাউনিয়া কলেজ, চান্দখালী কলেজের সকল নবীন ছাত্র-ছাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে। কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ জামাল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদল সভাপতি গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর ছাত্রদল সভাপতি ইকবাল হোসেন বুলেট।