শোক সংবাদ

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:২৫
মতিউর রহমান মতি দৈনিক আল আমিন পত্রিকার মফস্বল সম্পাদক ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি (৫৫) বুধবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ছেলে ও মেয়ে রেখে গেছেন। আবুল কালাম শামসুদ্দিন চট্টগ্রাম মেট্রো-পলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন (৫৭) বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা রেখে গেছেন। বৃহস্পতিবার চন্দনাইশ উপজেলায় মরহুমের নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।