সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্তকর্তাদের আইটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক, ইমেইল এবং ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে গত ১০ জুলাই প্রত্নতত্ত্ব অধিদপ্তর মিলনায়তনে সনদ বিতরণ করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা মাসকুর প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মো. আবু বকর সিদ্দিক, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান ও কনসালটেন্ট উপস্থিত ছিলেন। ২৬ জুন থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ প্রোগ্রামে ২০ জন কর্মকর্তা সফলভাবে অংশগ্রহণ করেন।
