মোহাম্মদ হানিফের ক্যান্সার অস্ত্রোপচার সম্পন্ন

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:৫৫
পাকিস্তানি ক্রিকেট লিজেন্ড মোহাম্মদ হানিফের লিভার ক্যান্সার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত বুধবার সংবাদ সংস্থা এএফপিকে অস্ত্রোপচারের ব্যাপারটা নিশ্চিত করেন মোহাম্মদ হানিফের এক পারিবারিক বন্ধু। এর আগে ৭৮ বছর বয়সী ‘লিটল মাস্টার’ মোহাম্মদ হানিফকে গত মঙ্গলবার লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করা হয়। সফলভাবেই অস্ত্রোপচার শেষ হয়েছে বলে জানিয়েছেন সার্জন রবার্ট হাচিনস, ‘আগেভাগেই যদি ক্যান্সারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় তাহলে ক্যান্সার দূর করা সম্ভব।’ এখন এক সপ্তাহ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট খেলে ৪৩.৯৮ গড়ে ৩৯১৫ রান করেন হানিফ। আর ২৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৫২.৩২ গড়ে করেন ১৭০৫৯ রান। হানিফ মোহাম্মদ তার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময়ের ইনিংস খেলার জন্য বিখ্যাত। ১৯৫৮ সালে ব্রাইটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭০ মিনিট (১৬ ঘণ্টা ১০ মিনিট) ক্রিজে থেকে ৩৩৭ রান করেন এই ব্যাটসম্যান।