ছোট অ্যাগারের বড় কীর্তি

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:০৫
দশম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ সাল ব্যাটসম্যান প্রতিপক্ষ জুটি ভেন্যু ২০১৩ ফিলিপ হিউজ অ্যাস্টন অ্যাগার ইংল্যান্ড ১৬৩ নটিংহ্যাম ১৯৭৩ ব্রায়ান হেস্টিংস-রিচার্ড কলিং পাকিস্তান ১৫১ অকল্যান্ড ১৯৯৭ আজহার মেহমুদ-মুশতাক আহমেদ দক্ষিণ আফ্রিকা ১৫১ রাওয়ালপিন্ডি ২০১২ দিনেশ রামদিন-টিনো বেস্ট ইংল্যান্ড ১৪৩ বার্মিংহ্যাম ১১ তম ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ব্যাটসম্যান রান সাল প্রতিপক্ষ ভেন্যু অ্যাস্টন অ্যাগার ৯৮ ২০১৩ ইংল্যান্ড নটিংহ্যাম টিনো বেস্ট ৯৫ ২০১২ ইংল্যান্ড বার্মিংহ্যাম জহির খান ৭৫ ২০০৪ বাংলাদেশ ঢাকা রিচার্ড কলিং ৬৮* ১৯৭৩ পাকিস্তান অকল্যান্ড মাইক হাসির মতো ক্রিকেটারের যেখানে অভিষেক হতে হতে ত্রিশ বছর লেগে যায় সেখানে মাত্র ১৯ বছর বয়সেই অজি দলে অভিষেক হয়ে যাওয়া স্বপ্নের মতোই মনে হয়। অভিষেকটাই স্বপ্নের মতো ব্যাপার ছিল অ্যাস্টন অ্যাগারের। কিন্তু এতো কম বয়সে অ্যাশেজের মতো সিরিজে তাকে নামিয়ে দেয়া যে মোটেও বোকামি ছিল না সেটাই নটিংহ্যামের ট্রেন্টব্রিজে দেখিয়ে দিলেন এই খুদে তারকা; বল হাতে নয়, ব্যাট হাতে। তার ৯৮ রানের ইনিংসের উপর ভর করেই ধুঁকতে থাকা সফরকারী অস্ট্রেলিয়া দল ৬৫ রানের লিড নিলো। ব্যাট হাতে যখন ক্রিজে নামলেন তখন নয় উইকেটে ১১৭ রান করে রীতিমতো বিপদে পড়েছে সফরকারীরা। সেই অবস্থান থেকে ফিলিপ হিউজের সাথে জুটি গড়লেন। আর সেঞ্চুরি থেকে দুই রান দূরে থেকে যখন স্টুয়ার্ট ব্রডের বলে গ্রায়াম সোয়ানের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরলেন তখন শুধু দলের বিপদ দূরই হল না, সাথে সাথে রেকর্ডবুকেও নাম লিখিয়ে ফেললেন। অভিষেকে ১১তম ব্যাটসম্যান হিসাবে ব্যাট করতে নেমে এর আগে কোন ব্যাটসম্যানই অভিষেকে সেঞ্চুরির দেখা পাননি। সেদিক থেকে প্রথমবারের মতো এই কীর্তি গড়লেন অ্যাগার। এখানেই শেষ নয়; ১১তম পজিশনের সর্বোচ্চ রানের ইনিংসের মালিকও এখন তিনি। আর দুই রান করতে পারলেই, ইতিহাসের প্রথম ব্যক্তি হিসাবে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি গড়ার একমাত্র কীর্তি গড়তে পারতেন অ্যাস্টন অ্যাগার। ট্রেন্টব্রিজ টেস্টে দ্বিতীয় দিনে চার বিরতি পর্যন্ত এই অ্যাগার ছাড়াও আছেন আরও দুই নায়ক। প্রথম জন হলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। দুর্ধর্ষ বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে এই বোলার একাই ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপ। কে জানতো এরপরই ‘অ্যাগার’ নামক খুদে এক দানবের মুখোমুখি হতে হবে ইংলিশদের! শুধু অ্যাগারই নন, ১৬৩ রানের রেকর্ড গড়া জুটিতে একপ্রান্ত আগলে রেখেছিলেন ফিলিপ হিউজ। শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। এই জুটি আবার দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। শুধু অ্যাগারই নন, ১৬৩ রানের রেকর্ড গড়া জুটিতে একপ্রান্ত আগলে রেখেছিলেন ফিলিপ হিউজ। শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। এই জুটি আবার দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটি।চা বিরতিতে এসে সকালের ভাল অবস্থানটা ধরে রাখতে পারেনি ইংলিশরা। ১১ রান তুলতেই হারিয়ে ফেলেছে দুটি উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেটে ১৯ রান তুলেছে ইংল্যান্ড।