মিয়ানমারে পাইলটের দক্ষতায় সামনের চাকা ছাড়াই একটি উড়োজাহাজ অবতরণ করতে সক্ষম হয়েছে। গতকাল ইয়াঙ্গুন থেকে যাত্রা করা মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ইউবি১০৩ ল্যান্ডিং গিয়ার অকেজো হয়ে দেশটির মান্দালাই আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মান্দালাই বিমানবন্দনের মুখপাত্র কিয়াও সান বলেন, অবতরণের আগে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিল যে উড়োজাহাজটির সামনের চাকা অকেজো হয়ে গেছে। তিনি কোনোভাবে সামনের চাকা নামাতে পারছেন না। এ ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। তবে অবস্থা নিয়ন্ত্রেণে আসার আড়াই ঘণ্টার পর পুনরায় বিমানবন্দরটি খুলে দেওয়া হয়। এর আগে ঢাকা থেকে ৩৫ জন আরোহী নিয়ে গত বুধবার বিকালে মিয়ানমারের পথে রওনা হয়েছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি০৬০। কিন্তু ইয়াঙ্গুনে নামার সময় উড়োজাহাজটি বজ্রঝড়ের কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে যায়। -বিবিসি
