পরীক্ষার তারিখ পেছানোর জন্য ছাত্র-ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষককে খুব করে চেপে ধরেছে। কিন্তু প্রধান শিক্ষকের সাফ কথা এই মুহূর্তে পরীক্ষা একদিনও পেছানো যাবে না। স্যারের এই গোঁ দেখে এক ছাত্র জানতে চাইলো, ‘স্যার পরীক্ষাটা মাত্র এক সপ্তাহ পিছিয়ে দিতে কী এমন সমস্যা জানতে পারি?’ প্রধান শিক্ষক উত্তর দিলেন, ‘এখন প্রশ্ন প্রেসে চলে গেছে ছাপানোর জন্য। আর এই অবস্থায় কিছুতেই পরীক্ষা পেছানো সম্ভব নয়। আর কোনো প্রশ্ন?’ প্রধান শিক্ষকের এই কথা শুনে এবার প্রায় সবাই সমস্বরে পরের প্রশ্নটা করল, ‘কোন প্রেসে প্রশ্ন ছাপাতে দিয়েছেন স্যার?’
:জান, মা! হাতির দুধ খেয়ে একটা বাচ্চার ওজন না মাত্র সাত দিনেই পনেরো কেজি বেড়ে গেছে।
:বলিস কীরে? তা কার বাচ্চার এই অবস্থা হলো?
:কার বাচ্চা আবার! হাতিটারই বাচ্চা!
মা :তোকে একবছর আগে জলহস্তী বলায় তুই এখন কাঁদতে শুরু করলি?
ছেলে :কী করব, আজই যে প্রথম টিভিতে জলহস্তী দেখলাম!
সেলুনে চুল কাটা শেষ হওয়ার পর নাপিত এলো একটা আয়না নিয়ে। যিনি এতক্ষণ নাপিতের কাছে চুল কাটাচ্ছিলেন তার পেছনের দিকে আয়নাটা ধরে জানতে চাইল, ‘স্যার দেখুন তো পেছনের চুল ঠিক আছে কি না, না কি আরও একটু ঠিকঠাক করতে হবে?’
ভদ্রলোক অনেকক্ষণ ধরে দেখেটেখে বললেন,’ পেছনের চুলগুলো বেশি ছোট হয়ে গেছে। আরেকটু লম্বা করে দাও!’
