থা ই ল্যা ন্ড স ফ রে চে ল সি

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২০:২০
ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি গতকাল শুক্রবার এশিয়ার দেশ থাইল্যান্ডে এসে পৌঁছেছে। আগামী বুধবার রাতে রাজামঙ্গলা জাতীয় স্টেডিয়ামে ব্লুজ দলটি একটি প্রদর্শনী ম্যাচে শিঙ্ঘা অলস্টার একাদশের মুখোমুখি হবে। শুক্রবার সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণের সাথে সাথে ভক্তদের অভ্যর্থনায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এসে পা রাখেন গত মৌসুমের ইউরোপের শিরোপা জয়ী দলটি। দলের সাথে নতুন যোগ দেয়া কোচ হোসে মরিনহো ছাড়াও মূল তারকা খেলোয়াড়দের মধ্যে আছেন জন টেরি, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, পিটার চেক, ইডেন হ্যাজার্ড ও অ্যাশলি কোল। এর আগে গত বৃহস্পতিবার থাইল্যান্ডে আসে প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর আগামী মাসে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও আসছে এই থাইল্যান্ডে। সাত আগস্ট থাইল্যান্ডের জাতীয় ফুটবল দলের সাথে একটি ম্যাচ খেলার কথা রয়েছে কাতালানদের।