সিরিয়ার রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ নিয়ে সিরিয়ার আলোচনার প্রস্তাব জাতিসংঘ গ্রহণ করেছে। সিরিয়া সরকার দামেস্ক সফরের জন্য জাতিসংঘের দুই সিনিয়র কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়েছে। বুধবার জাতিসংঘ মুখপাত্র একথা জানান। এএফপি’র খবরে বলা হয়, অভিযোগ তদন্তে জাতিসংঘ মনোনীত সুইডিশ বিজ্ঞানী আকি সেলস্ট্রম ও জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রতিনিধি অ্যাঞ্জেল কানকে আলোচনার প্রস্তাব দেয়া হয়।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র মার্টিন নেসার্কি জানান, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তদন্তে জাতিসংঘ মিশনের প্রয়োজনীয় সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা শেষ করতে সেলস্ট্রম ও কান সিরিয়া সরকারের আমন্ত্রণ গ্রহণ করেন।
