বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এর সিনিয়র সদস্য মোশাররফ হোসেন এর পিতা আলহাজ্ব আবদুর রাজ্জাক (৯৪) এর মৃত্যুতে বিএসজেএ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছে।
বার্ধক্য জনিত কারণে গত বুধবার বারডেম হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আলহাজ্ব আবদুর রাজ্জাক (ইন্নালিল্লাহে...রাজেঊন)। তিনি ডায়াবেটিকসহ নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার বাদ জুমা বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খবর বিজ্ঞপ্তির।
