প্রিয় শিক্ষার্থীরা বাংলা বিষয়ের একটি পূর্ণাঙ্গ মডেল প্রশ্নের দ্বিতীয় অংশ দেয়া হলো। আশা করি বাসায় চর্চা করবে।
এই দেশ এই মানুষ
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১,২,৩ এবং ৪ ক্রমিক প্রশ্নের উত্তর দাও।
আমাদের এই দেশ নানা জাতির, নানা ধর্মের, নানা পেশার মানুষের বাসস্থান। বাংলাদেশের বেশির ভাগ মানুষ বাংলায় কথা বলে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। বাংলাদেশের বাইরে ও বাঙালি রয়েছে। আবার বাংলাদেশে এমন লোকজনও আছে যারা বাঙালি নয়। যেমন চাকমা জনগোষ্ঠী। তাদের নিজস্ব মাতৃভাষা আছে। তাদের জীবন যাপন ও উত্সবের ধরনও আলাদা। এরকম আরও কয়েকটি জনগোষ্ঠী হলো - সাঁওতাল, মুরং, মারমা, লুসাই, গারো, তংচঙ্গা প্রভৃতি। অনেকরকম নিজস্বতা আছে তাদের। এসব বৈচিত্র্য নিয়েইু
৬।নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: ৫x২=১০
ক. ‘প্রতিধ্বনি’ বলতে কী বোঝায় ?
খ. সাগর নদীর ঊর্মিমালা কী করে ?
গ. পাহাড় প্রকৃতিতে কী ছড়াচ্ছে ?
ঘ. মায়ের মুখের ভাষাকে মধুর বলা হয়েছে কেন ?
৭। উল্লিখিত কবিতাংশের মূলভাব
লেখো: ৫
৮। নিচের শব্দগুলোর অর্থ লেখো: ৫
মুগ্ধ, স্বর্ণলতা, ঊর্মি, বাহার, স্রোতস্বিনী।
৯। কোনটি কোন পদ তা লেখো: ৫
পাখি, মুগ্ধ, দান, মানুষ, আমি।
১০। যথাস্থানে বিরাম চিহ্ন বসাও: ৫
দোয়েল কোয়েল ময়না কোকিল
সবার আছে গান
১১। এক কথায় প্রকাশ করো: ৫
ন্যায়ের জন্য যিনি জীবন দেন -
মায়ের মুখের ভাষা -
সোনালি রঙের লতা -
খ্যাতি আছে যার -
বিশেষভাবে মোহিত -
১২। নিচে প্রদত্ত প্রত্যেকটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো: ৫
সাগর, পাহাড়, ভাষা, ফুল, পাতা।
১৩। নিচের কবিতাংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও: ১০
পাখির গানে পাখির সুরে
মন ভোলানো সুর
সাগর নদীর ঊর্মিমালার
সাগর সমুদ্দুর
নদী হচ্ছে স্রোতস্বিনী
মুগ্ধ সবার প্রাণ।
ক. কবিতার চরণগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো।
খ. কবিতাংশটুকু কোন কবিতার অংশ?
গ. কবিতাটির কবির নাম কী ?
ঘ. ১. কবি কোন জিনিসকে মন ভোলানো সুর বলেছেন?
২. কবিতাংশে স্রোতস্বিনী বলতে কাকে বুঝিয়েছেন?
১৪। বই কেনার টাকা চেয়ে তোমার পিতাকে চিঠি লেখো
অথবা, অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লেখো । ৫
১৫। মনে করো, তুমি একটি শরীর চর্চা ক্লাবের সদস্য হতে চাও। এজন্য একটি নিবন্ধন ফরম পূরণ করো। ৫
নীলক্ষেত শরীরচর্চা ক্লাব
সদস্য ফরম
নাম :
পিতার নাম :
মাতার নাম :
বয়স :
লিঙ্গ :
উচ্চতা :
ওজন :
রক্তের গ্রুপ :
যোগাযোগের ঠিকানা:
মোবাইল নম্বর :
আবেদনকারীর স্বাক্ষর:
আভিভাবকের স্বাক্ষর :
১৬। প্রদত্ত সংকেত অনুসারে যে কোন একটি বিষয়ে রচনা লেখো। ১০
ক. স্বদেশ প্রেম [ সূচনা, স্বদেশপ্রেম কী, স্বদেশপ্রেমের প্রয়োজনীয়তা, ছাত্র জীবনে স্বদেশপ্রেম, উপসংহার ]
খ. কম্পিউটার [ সূচনা, কম্পিউটারের বিভিন্ন অংশ, কম্পিউটার কী কী কাজে ব্যবহার করা হয়, উপসংহার ]
গ. ক্রিকেট [ সূচনা, উত্পত্তি, উপকরণ, নিয়মকানুন,ক্রিকেটে বাংলাদেশ, উপসংহার
ঘ. ছাত্রজীবন [ সূচনা, ছাত্রজীবনের গুরুত্ব, লক্ষ্য নির্ধারণ, চরিত্র গঠন, খেলাধুলা ও স্বাস্থ্য গঠন, উপসংহার ]।
