২০১৪ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রস্তুতি

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২০:১০
প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হলো। অধ্যায়:রচনার শিল্পগুণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন: ১. ইসতিহার কাকে বলে? ২. পরিভাষা কী? ৩. রচনার শিল্পগুণ প্রবন্ধে কয় জাতির কথা উল্লেখ করা হয়েছে? ৪. প্রাঞ্জলতা শব্দের অর্থ কী? ৫. রচনার শিল্পগুণ প্রবন্ধটির উত্স কী? অনুধাবনমূলক প্রশ্ন: ১. অর্থব্যক্তি বলতে কী বুঝ? ২. ইসতিহার ও বিজ্ঞাপন শব্দ দু’টির মধ্যে পার্থক্য কী? ৩. রচনায় উপযুক্ত শব্দ নির্বাচন করা গুরুত্বপূর্ণ কেন? ৪. কোনো রচনা প্রাঞ্জল হওয়ার গুরুত্ব কী? ৫. ‘হুতভুক সাহায্যে বাষ্পীয় যন্ত্র সঞ্চালিত হয়’ বললে অধিকাংশ বাঙালি একথা বুঝবে না কেন? অপূর্ব ক্ষমা মীর মোশারফ হোসেন জ্ঞানমূলক প্রশ্ন: ১. ‘অপূর্ব ক্ষমা’ গল্পটির উত্স কি? ২. সবুজ গৃহটি কার জন্য নির্ধারিত ছিল? ৩. ইমাম হাসান (রা.)-এর দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল? ৪. ‘অপূর্ব ক্ষমা’ গল্পে ইমাম হাসানকে (রা.) কে বিষদান করেছিল? ৫. লোহিত বর্ণের গৃহটি কার জন্য ছিল? অনুধাবনমূলক প্রশ্ন: ১. “জ্যোতিময় চন্দ্রবদনে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে” উক্তিটি দ্বারা কী বুঝানো হয়েছে? ২. মাতামহের বাক্য অলঙ্ঘনীয় ভাই, ঈশ্বরের কার্যও অখণ্ডনীয় - ব্যাখ্যা কর। ৩. “হোসেনের হস্ত হইতে তাহার পরিত্রাণ নাই” উক্তিটি দ্বারা ইমাম হোসেন (রা.) কোন মনোভাব ফুটে উঠেছে ব্যাখ্যা কর। ৪. মহানবী (সা.) যে দু’টি ঘর দেখেছিলেন তা সবুজ ও লোহিত বর্ণের ছিল কেন? ৫. জাএদা ইমাম হাসানকে (রা.) বিষপান করিয়েছিলেন কেন? ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন: ১. বালকদিগের সর্দার কে ছিল? ২. অর্ধবয়সী কাঁচাপাকা বাবুটি কে ছিলেন এবং তার নাম কী? ৩. ছুটি গল্পে অকালতত্ত্বজ্ঞানী মানব কাকে বলা হয়েছে? ৪. ছুটি গল্পটি কোথা থেকে সংগৃহীত হয়েছে? ৫. কত বত্সরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই? অনুধাবনমূলক প্রশ্ন: ১.‘ছুটি’ গল্পে মাখনকে অকালতত্ত্বজ্ঞানী মানব বলা হয়েছে কেন? ২. ফটিকের কাছে শহরের জীবন ভাল না লাগার কারণ কী? ৩. তের-চৌদ্দ বত্সরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই কেন? ব্যাখ্যা কর। ৪. ‘এক বাও মেলেনা। দো বাও মেলে-এ-এ না” এ কথাগুলো দ্বারা কি বুঝানো হয়েছে? ৫. ‘মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি’— উক্তিটি ব্যাখ্যা কর। আগামীকাল পদ্যাংশ দেয়া হবে