জাতীয় ফুটবল থাইল্যান্ডে যাবে আগামী ২২ জুলাই, ফিরবে ১ আগষ্ট। এই সফরে বাংলাদেশ ফুটবল দলের দু’টি ম্যাচ খেলার কথা রয়েছে। কবে হবে সেই ম্যাচ দু’টি তা এখনও নিশ্চিত হয়নি। খুব শীঘ্রই হয়ে যাবে বলে জানা গেছে। সাফের আগে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছাড়াও পাকিস্তানের বিরুদ্ধেও ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। গতকাল জানা গেল পাকিস্তান ফুটবল ফেডারেশন চিঠি পাঠিয়ে জানতে কিছু বিষয় জানতে চেয়েছে। সেগুলো বড় কোনো বিষয় নয়। পাকিস্তান জানিয়েছে তারা ১০ আগষ্ট ঢাকায় আসবে। দু’টি ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় দলের চূড়ান্ত নাম ঘোষণা করা হতে পারে।
সাফের প্রাথমিক জাতীয় ফুটবল দল অনুশীলনে গতকাল আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রতিপক্ষ ছিল জাতীয় দলে ডাক না বাফুফে একাদশ নামে কিছু খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দল। ক্রুইফের দল ৪-২ গোলে জিতেছে। ম্যাচ জিতলেও খুব বেশি খুশি হতে পারেননি ক্রুইফ। কারণ ৯০ মিনিটের খেলায় শুরুটা ভালো হলেও শেষটা দেখে হতাশ হয়েছেন ডাচ কোচ। কাল জানালেন তার ছেলেরা নাকি ম্যাচের শেষ ৩০ মিনিট খেলায় ছিল না। তার তা দেখে হতাশ হয়েছেন তিনি। ৪-২ গোলে জিততে ছিল ফুটবল দল। ম্যাচের শেষ দিকটায় এসে কোথায় হারিয়ে গেল ফুটবল দল তা নিয়ে ভাবনায় কোচ। বলছিলেন, খেলাটাই তারা ভুলে গেছে।’ এমন খেললে বিপদ হতে পারে মনে করছেন তিনি। কোচ বলেন ম্যাচের প্রথম ১০ মিনিটও ভালো ছিল না। ভয়ে ছিলেন খেলোয়াড়রা। এরপর ক্রমেই ভালো খেলতে শুরু করে দল।’ জাতীয় দলের উইঙ্গার জাহিদ এবং রনি এখনও ইনজুরি রয়েছেন। তাদের নিয়ে দুশ্চিন্তা শেষ হচ্ছে না। এই দু’জন ফিরলে কিছুটা স্বস্তি পাবেন বলে গতকাল সাংবাদিকদের সাথে আলোচনায় বুঝা গেল। খেলা দেখেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমদে, আরিফ খান জয়, তাবিথ আউয়ালসহ কয়েকজন বাফুফের সদস্য। কাজী সালাহউদ্দিন জাতীয় দলের খেলোয়াড়দের খেলায় সন্তুষ্ট। কারণ সালাহউদ্দিন বলেন, ‘আগের চেয়ে এখন আমাদের খেলোয়াড়দের মধ্যে পরিবর্তন আসছে। চেজিং এবং পাসিংগুলো অনেক বেশি ভালো হচ্ছে।’ গতকাল অনুশীলন ম্যাচে জাতীয় দলের হয়ে গোল করেছেন এমিলি (২ টি), আরিফ (১ টি) সোহেল রানা (১ টি) এবং জীবন ইসলাম (২ টি)। বাফুফে একাদশের হয়ে খেলা ডিফেন্ডার রেজাউল করিম রেজা, শাকিল আহমেদ, আলমগীর কবির রানা, রাজু, অমিত খান শুভ্র, সুলতান আহমেদ শাকিল প্রমুখ ফুটবলার। রেজার খেলা ভালো লেগেছে ডাচ কোচ ক্রুইফের। বাফুফে একাদশের হয়ে খেলা ফুটবলারদের মধ্যে অনেকেই রোজা রেখে ছিলেন বলে তারা পুরো শক্তি নিয়োগ করতে পারেননি ম্যাচে। এদিকে ডিফেন্ডার রেজাউল করিম রেজাকে ক্যাম্পে ডেকেছেন কোচ।
