আরো ছোট হলো হকি দল

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৪৬
এশিয়া কাপ হকির জন্য ডাকা জাতীয় দলের প্রাথমিক তালিকা আরো ছোট হলো। পাকিস্তানী কোচ নাভিদ আলম ৩৩ জনের দলটিকে গতকাল ২৫ জনে নামিয়ে এনেছেন। এ মাসেই সেটি আবার ১৮ জনে নেমে আসবে। মালয়েশিয়ায় ২৪ আগষ্ট শুরু হবে এশিয়া কাপ হকি। জাতীয় হকি দল গতকাল হকি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলার পর ৯ খেলোয়াড়কে বাদ দেয়া হয়। বাদ পড়ারা হলেন : মনোয়ার হোসেন, আসাদুজ্জামান চন্দন, সারোয়ার হোসেন, বেলাল হোসেন, অজিত কুমার, শামীম মিয়া, দ্বীন ইসলাম, মিলন হোসেন, প্রসেনজিত্ রায়। এদের মধ্যে আসাদুজ্জামান চন্দন ক্যাম্পে যোগই দেননি। দ্বিতীয় পর্বের ক্যাম্পের জন্য নির্বাচিত ২৫ খেলোয়াড় হলেন : জাহিদ হোসেন, অসিম গোপ, সাকিদুর রহমান সিটুল, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, মশিউর রহমান বিপ্লব, রোকনুজ্জামান সোহাগ, তাপস বর্মন, ফরহাদ আহমেদ শিতুল, ইরফানুল হক, আব্দুল্লাহ আল মনসুর, কামরুজ্জামান রানা, শেখ নান্নু, সারোয়ার হোসেন জুনিয়র, আব্দুল মালেক, সাব্বির রানা, সোয়েব আলী, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষিসা মিমো, কৃষ্ণ কুমার, মাইনুল ইসলাম কৌশিক, হাসান যুবায়ের নিলয়, রুবেল হোসেন, রুম্মান সরকার, ইমরান হাসান পিন্টু।