আগামি মৌসুমে পেশাদার ফুটবল লিগ কোন ফরম্যাটে হবে তা চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানা গেছে আগামী ২২ জুলাই মুলতবী সভা বসবে। ওই সভায় গতকালকের সভায় ওঠা প্রস্তাবিত নতুন ফরম্যাট অনুযায়ী শুক্র ও শনিবার ভিত্তিতে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভেন্যুতে পেশাদার ফুটবল লিগের খেলা হবে। অন্য দুইদিন বাংলাদেশ চ্যাম্পিয়নশীপের এবং বাকি সময় অন্যান্য খেলা হবে।
এদিকে বঙ্গবন্ধুর নামে সেপ্টম্বর-অক্টোবরে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইয়েমেন আগেই ছিল আমন্ত্রিত দেশগুলোর তালিকায়। এবার নতুন করে আমন্ত্রিত হলো পাকিস্তান ও নেপাল। এর মধ্যে নেপাল, থাইল্যান্ড, কুয়েত সম্মতি দিলেও নেপাল ছাড়া অন্য দেশ দু’টি সময় পরিবর্তন করতে বলেছে। বাফুফের সভায় কাজী সালাহউদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে অন্যান্য দেশগুলোর সাথে কথা বলে চূড়ান্ত করতে।
