প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদান, সহকারী শিক্ষকদের বেতন আপগ্রেড করাসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। দাবি আদায়ে ১৬ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এবং ১৭ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করবে শিক্ষকরা।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় বলা হয়, পবিত্র রমজান মাসের ছুটির মধ্যে দাবি মানা না হলে ২৮ আগস্ট বেলা ১১টায় কেন্দ ীয় শহীদ মিনারে শিক্ষকদের সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্মেলনে সংগঠনের সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা, সিনিয়র সহ-সভাপতি জাহান আরা খানম ও জুলফিকার আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক গাজিউল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
