২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ১৯:৪৮
প্রিয় শিক্ষার্থীরা বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক এককথায় প্রকাশ দেয়া হলো। আশা করি বাসায় চর্চা করবে। এই দেশ এই মানুষ ১। বাংলা ভাষায় কথা বলে যারা - বাঙালি। ২। শেষ প্রান্তে অবস্থিত যে স্থান - সীমান্ত। ৩। কৃষি কাজে জীবিকা নির্বাহ করে যে - কৃষক। ৪। যেখানে জনগণ বসবাস করে - জনপদ। ৫। জনবসতিহীন বিস্তৃত ভূমি - প্রান্তর ৬। সমুদ্রের তটভূমি - বেলাভূমি। ৭। বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ - নৃগোষ্ঠী। ৮। বিভিন্ন রকমের - বৈচিত্র্য। ৯। শুভ ভাগ্য যার - সৌভাগ্য। ১০। ঝুলে আছে যা - ঝুলন্ত। ফেব্রুয়ারির গান ১। মায়ের মুখের ভাষা - মাতৃভাষা। ২। সত্য বা ন্যায়ের জন্য জীবন উত্সর্গ করে যে-শহিদ। ৩। চিরদিন স্মরণ রাখার যোগ্য - স্মরণীয়। ৪। খ্যাতি আছে যার - খ্যাতিমান। ৫। সোনালি রঙের লতা - স্বর্ণলতা। ৬। নদী ও সাগরের ঢেউ - ঊর্মি। ৭। স্রোত আছে যে নদীর - স্রোতস্বিনী। ৮। শব্দ প্রতিহত হয়ে ফিরে আসা ধ্বনি - প্রতিধ্বনি। সুন্দরবনের প্রাণী ১। সুন্দরী গাছ আছে যে বনে - সুন্দরবন। ২। প্রাণী বিষয়ে জ্ঞান রাখেন যিনি - প্রাণীবিদ। ৩। যার তুলনা হয় না - অতুলনীয়। ৪। যার অন্য বা দ্বিতীয় নেই - অনন্য। ৫। যার মূল্য নির্ধারণ করা যায় না - অমূল্য। ৬। যার প্রয়োজন আছে - প্রয়োজনীয়। ৭। যার প্রয়োজন নেই - অপ্রয়োজনীয়। ৮। যা লোপ পেয়েছে - অবলুপ্ত। ৯। যা বিলুপ্ত হতে চলেছে - বিলুপ্তপ্রায়। ১০। যা নিষেধ করা হয়েছে - নিষিদ্ধ। ১১। যা করা প্রয়োজন - কর্তব্য। সংকল্প ১। তীব্র ইচ্ছা - সংকল্প। ২। এক যুগের পর আরেক যুগ - যুগান্তর। ৩। এক দেশ থেকে আর এক দেশ - দেশান্তর। ৪। কোন কিছু সাদরে গ্রহণ - বরণ। ৫। অত্যধিক সাহস আছে যার - দুঃসাহসী। ৬। কিছুতেই ভয় নেই যার - অকুতোভয়। ৭। জয় করার ইচ্ছা - জিগীষা। ৮। জানবার ইচ্ছা - জিজ্ঞাসা। ৯। অনুসন্ধান করার ইচ্ছা - অনুসন্ধিত্সা। ১০। সীমা নেই যার - অসীম। হাতি আর শেয়ালের গল্প ১। অহংকার করে যে - অহংকারী। ২। দিকের শেষ সীমা - দিগন্ত। ৩। শক্তি আছে যার - শক্তিশালী। ৪। বিনীত বা ভদ্র নয় যে - দুুর্নিবীত। ৫। একসঙ্গে শব্দ করা বা কথা বলা - সমস্বরে। ৬। খুব সহজে - অবলীলায়। ৭। এলাহী কাণ্ড - তুলকালাম। ৮। বসবাসের জায়গা - আস্তানা। ৯। হাতির ডাক - বৃংহণ। ১০। বাঘের ডাক - হালুম। ১১। সিংহের ডাক - নাদ। ১২। দিন ও রাতের মিলনকাল - সন্ধ্যা। শব্দদূষণ: ১। শব্দ দ্বারা যে দূষণ ঘটে - শব্দদূষণ। ২। গভীর রাত্রি - নিশিরাত। ৩। পাখির ডাকাডাকির আওয়াজ - কিচির-মিচির। ৪। রাস্তায় বা বাড়িতে ঘুরে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে - ফেরিঅলা। ৫। শহরে বাস করে যারা - শহুরে।