অধ্যায়-১: উদ্ভিদের বিভিন্নতা
পরিচ্ছেদ-৪:সুপার কিংডম : ইউক্যারিওটা
শিক্ষার্থীরা, আজ রয়েছে তোমাদের জন্য জীববিজ্ঞান প্রথমপত্রের ১ নম্বর অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।
ব্যবহারিক ক্লাসে অর্পা অনুবীক্ষণ যন্ত্রে একটি সবুজ বর্ণের শৈবাল পর্যবেক্ষণ করল যার দেহ অশাখা, সূত্রাকার।
প্রশ্ন: ক. সহবাসী ফিলামেন্ট কাকে বলে?
প্রশ্ন: খ. শৈবাল বলতে কী বুঝায়?
প্রশ্ন: গ. অর্পার পর্যবেক্ষণকৃত শৈবালটির গঠন বর্ণনা কর।
প্রশ্ন: ঘ. অর্পার পর্যবেক্ষণকৃত শৈবালটিতে কি সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান? উত্তরের সপক্ষে যক্তি দাও।
উত্তর: ক. একই ফিলামেন্টে পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হলে সেই ফিলামেন্টকে সহবাসী ফিলামেন্ট বলে।
উত্তর: খ. যেসব সমাঙ্গবর্গীয় উদ্ভিদে ক্লোরোফিল বিদ্যমান থাকে এবং ক্লোরোফিলের সাহায্যে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে তাকে শৈবাল বলে। এদের কোষপ্রাচীর সেলুলোজ ও পেকটিন যৌগ দ্বারা গঠিত। এদের স্পোরাঞ্জিয়াম সর্বদাই এককোষী এবং কোন পরিবহনতন্ত্র নেই।
উত্তর: গ. অর্পার পর্যবেক্ষণকৃত শৈবালটি Spirogyra। নিম্নে Spirogyra-এর গঠন বর্ণনা করা হলো:
Spyrogyra দেখতে সূতার মতো চিকন ও শাখাবিহীন বহুকোষী সবুজ শৈবাল। একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে সংযুক্ত হয়ে একটি ফিলামেন্ট গঠন করে। ভাসমান Spirogyra-এর প্রতিটি কোষই অবিকল একই ধরনের থাকায় এদের আগা ও গোড়া চিহ্নিত করা যায় না। সংযুক্ত অবস্থায় গোড়াতে পরিবর্তিত কোষ (হোল্ডফাস্ট) দ্বারা যুক্ত থাকে বলে সংযুক্ত Spirogyra-এর আগা ও গোড়া চিহ্নিত করা যায়। প্রতিটি কোষেই তিন স্তরবিশিষ্ট একটি কোষপ্রাচীর আছে। কোষপ্রাচীরের ভেতরের দুইটি স্তর সেলুলোজ এবং বাইরের স্তরটি পেকটোজ দ্বারা গঠিত। বাইরের স্তরের চারপাশে পিচ্ছিল পদার্থের আবরণী থাকে বলে এদের ধরলে পিচ্ছিল মনে হয়। কোষপ্রাচীরের ভেতরের স্তর সংলগ্ন সাইটোপ্লাজমের একটি পাতলা স্তর আছে। এ স্তরের পরেই একটি বড় কোষগহ্বর বিদ্যমান।
চিত্র:Spyrogyra-গঠন
প্রতি কোষে একটিমাত্র নিউক্লিয়াস থাকে। কতগুলো সাইটোপ্লাজমিক সূত্র নিউক্লিয়াসকে ধরে রাখে। কোষের সবচেয়ে উল্লেখযোগ্য বস্তু হলো উজ্জ্বল সবুজ বর্ণের ফিতার ন্যায় ক্লোরোপ্লাস্ট। প্রজাতির ভিন্নতায় একটি কোষে ১-১৩টির মতো ক্লোরোফ্লস্ট থাকতে পারে। ক্লোরোপ্লাস্ট দেখতে সর্পিলাকার এবং কোষপ্রাচীর সংলগ্ন স্থান দখল করে কোষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অবস্থান করে। এদের মধ্যে প্রোটিন জাতীয় পদার্থের এক প্রকার চকচকে দানা থাকে। এসব দানাকে পাইরিনয়েড বলে। পাইরিনয়েডের চারদিকে একটি শর্করার আবরণ থাকে। এ শর্করাই Spirogyra-এর সঞ্চিত খাদ্য।
ঘ. এর উত্তর আগামীকাল
