মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে ডাকাতির সময় গ্রামবাসী ডাকাত সর্দারসহ তিন ডাকাত ধরে গণধোলাই দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলো ডাকাত সর্দার কাওছার (৩৫), শরিফুল (৩২), রাজু (৩০)। বর্তমানে আটককৃত ডাকাতরা পুলিশ পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। মেহেরপুর সদর থানার ওসি রিয়াজ উদ্দিন জানান, শনিবার গহরপুর গ্রামের জৈনিক শিবু দাসের বাড়িতে এক দল ডাকাত ডাকাতি করার জন্য প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। এ সময় বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন ডাকাতদের প্রতিরোধ গড়ে তুলে ডাকাত সর্দারসহ তিন ডাকাতকে আটক করে পুলিশ গ্রামবাসীর হাত থেকে তিন ডাকাতকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
