এআইইউবি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চেলসি (এফএএসএস) ৪-১ গোলে পিএসজিকে (এমবিএ) হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সম্প্রতি বনানী ক্লাব মাঠে অনুষ্ঠিত নয়দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে গড়া ৩২টি দল অংশ নেয়।
চ্যাম্পিয়ন চেলসির শিহাব টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং বিজিত দলের আদিব ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। চেলসির আব্দুল কাদির হন ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ।
এ.আই.ইউ.বি’র ব্যবসায় প্রশাসনের ডীন ড. চার্লস সি. ভিলোনোভা, ডীন (ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং) প্রফেসর ড. সিদ্দিক হোসন, ডীন (ফ্যাকাল্টি অব সোস্যাল সাইন্সেস) প্রফেসর ড. তাজুল ইসলাম খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ দল এবং কৃতী খেলোয়াড়দের মাঝে ট্রফি, পদক ও সনদপত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী ডীন (ব্যবসায় প্রশাসন) ড. এহসানুল হুদা চৌধুরী, পরিচালক (বিবিএ প্রোগ্রাম) ও কো-অর্ডিনেটর (অফিস অব স্পোর্টস) আবদুল কাদের নাজমুলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীবৃন্দ। -খবর বিজ্ঞপ্তির
