লিভারপুল ছাড়তে পারেন সুয়ারেজ

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:১০
লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ যে কোন মুহূর্তে ক্লাব ছাড়তে পারেন। আর তাই দলবদলের মৌসুমে অন্যান্য ক্লাবের সাথে নিয়মিতই যোগাযোগ রাখছেন তিনি। এই উরুগুইয়ান তারকা নিজেই এ তথ্য জানিয়েছেন। বর্তমান ক্লাবের প্রতি নিজের যথেষ্ট ভালোবাসা আছে বলেই দাবি সুয়ারেজের। তবে লিভারপুল গত মৌসুমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেনি। আর বিষয়টিই তাকে ভবিষ্যতে নতুন ঠিকানা খুঁজতে বাধ্য করতে পারে বলে মনে করছেন সুয়ারেজ। তিনি বলেন, ‘লিভারপুল আমার হূদয়ে আছে। সে বিষয়ে কোন সন্দেহ নেই। তবে আমার ক্যারিয়ারকে এগিয়ে আনার জন্য কোন প্রস্তাব যদি পাই, তাহলে আমাকে সেটা ভেবে দেখতে হবে।’ তাকে নিয়ে অন্য ক্লাবের আগ্রহের ব্যাপারটিও স্বীকার করেছেন নিজের মুখেই, ‘কিছু কিছু ক্লাব আমার সম্পর্কে আগ্রহ দেখিয়েছে। তবে এ ব্যাপারে কথাবার্তার বিষয়টি আমি আমার এজেন্টের উপর ছেড়ে দিয়েছি। আমিও গুজবের উর্ধ্বে নই।’