চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট প্রশিক্ষণ

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:১১
প্রতিশ্রুতিশীল ক্রিকেটার সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) উদ্যোগে আজ থেকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ থেকে ১৭ বছর বয়সের ক্রিকেট খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প। বিভিন্ন ক্লাব ও একাডেমী থেকে প্রাথমিকভাবে ৮৫ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হয়েছে। প্রথম পর্যায়ে চারদিনের ক্যাম্প শেষে ৩৫ জনকে বাছাইয়ের মাধ্যমে পরবর্তীতে দুই মাসের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানো হবে। প্রাথমিক পর্যায়ের ক্যাম্পে ডাক পাওয়ারা হলেন: আরমান খান, আকিসুর রহমান আদর, আবু নাসের ফয়সাল, ছোটন দে, আবদুল্লাহ আল মাসরুর, ওবায়দুল হক, নাঈম হাসান, আবদুল্লাহ আল মামুন, আল আমিন, মো. ইলিয়াছ, শাখাওয়াত হোসেন, এএসএম নাকিব, নাঈম উদ্দিন, মনিরুল ইসলাম, সাকিব সাদিক, জহুরুল ইসলাম জিমন, জুলহাস সাগর, তারেক হোসেন, তালহা হাসান, আবুল হোসেন, তারেক কামাল, মাসুদুল ইসলাম, মো. ফারহাদ, শাহরিয়ার জামাল, লাবিউল কাদের, জাহেরুল ইসলাম, আদনান হায়াত, হেদায়েত উল্লাহ জিসান, কাজী আসরার আহসান, মো. রাজন, ফারদিন খান সিদ্দিক, মো. সোহানুর রহমান, মো. শাহাদাত হোসেন, মো. আরিফ উদ্দিন নুন্না, সাকিব আমির, মো. তৌসিফ, মো. তানভীর, মামুন উদ্দিন, ইয়াসিন আরাফাত, আবদুর রহমান, মেহেরাজুল আলম, ইয়াছিন আরাফাত হিরা, শাহাদাত বিল আলী, আরাফাতুল হক রিফাত, নাফিউল আল নূর রাফি, ইমরান আলাউদ্দিন অপু, নিশান দত্ত, তৌহিদ, তাজিবুল হোসেন, সিফাত নকিব, আকাশ, সিরাজুল মোস্তফা, আবদুল্লাহ জিসান, রবিউল আলম, সাকিব খান, প্রনয় বড়ুয়া, শাহনেওয়াজ তূর্য, শাফায়েত সিরাজ, আহমেদ শাহ নাবিল, মুসতাকিম নূর, মোজাহিদুল ইসলাম মুন্না, হাসান মুরাদ, জামিল হাসান. ফরহাদ ইমাম, অয়ন দত্ত, অছি মাজহার, কৈলাস নাথ, ইয়াছিন আজাদ, মেহেদী হাসান, মিঠুন রুদ্র, রাইয়ান আজিজ সাব্বির, শোয়েব, আকাশ, শুভ দাস, ফাহিম, সোহাইমুন, ওমর ফারুক ও বোরহান।