ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব ও মিরপুর একাদশ সুুপার সাইন তৃতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে। অপরদিকে ড্র করেছে সরকারি প্রিন্টিং প্রেস ও মাতুয়াইল উদয়ন সংসদ। গতকাল রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সরকারি প্রিন্টিং প্রেস ও মাতুয়াইল উদয়ন সংসদ ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব ১-০ গোলে রেইনবো স্পোর্টিং ক্লাবকে হারায়। তৃতীয় ম্যাচে মিরপুর একাদশ ২-০ গোলে হারায় মুসলিম ইনস্টিটিউটকে।
