১৬ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ১লা শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ৫ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা:২ ও ৭। শুভবার: সোম। শুভরত্ন মুক্তা ও এমিথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ, মেধাবী, সৃজনশীল ও কল্পনাপ্রবণ। বৃদ্ধিবৃত্তিক ও শৈল্পিক যোগ্যতা আছে আপনার। আপনার চিন্তাধারা পরিশীলিত। মন উদার। ভ্রমণ ও দূরদেশ আপনাকে আকর্ষণ করে প্রবলভাবে। জীবনের লক্ষ্য স্থির ও দৃঢ় ইচ্ছশক্তি অর্জন করতে পারলে আপনি বুদ্ধিবৃত্তিক বিকালে সবাইকে ছাড়য়ে যাবেন। বড় কিছু করার সম্ভাবনা আছে আপনার।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বারবারা স্ট্যানউইক, মার্গারেট ফোর্ট, সরকার কবির উদ্দিন, মঞ্জুশ্রী চৌধুরী, অমিতাভ চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগে সুফল পাবেন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। ব্যয়ের ক্ষেত্রে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় আর্থিক দুশ্চিন্তা দেখা দিতে পারে। কোন আত্মীয় বিয়োগের সংবাদ পেতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। এ সময় নতুন বিনিয়োগ না করলেই ভালো করবেন। এখানেও বিভ্রান্তি দেখা দিতে পারে। নিজের দোষের জন্য কোন কাজ বাধাগ্রস্ত হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। পুরনো কোন বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোন কাগজপত্র যে দেখে স্বাক্ষর করা ঠিক হবে না। কোন ধরনের আইনী ঝামেলায় জড়াতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। প্রতিষ্ঠানিক কাজে সাফল্য আসতে পারে। কর্মস্থলে প্রতিভার স্বীকৃতি পেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ কর্মহীনদের কর্মসংস্থান হতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেতে ভালোভাবে প্রস্তুতি নিন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। আপনার কাজকর্ম প্রশংসিত হতে পারে। ব্যয়ের ক্ষেত্রে সংযত হওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ সরকারি চাকরিতে বদলির সম্ভাবনা আছে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কোন সূত্র থেকে আগম হতে পারে। সঞ্চয় প্রচেষ্টা সফল নাও হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। তবে তাতে খুব একটা অসুবিধা নাও হতে পারে। দৈনন্দিন কাব্যকর্মে অগ্রগতি হতে পারে। আশানুরূপ অর্থ না পাওয়ায় সম্ভাবনাই বেশী। দাম্পত্য শান্তি বজায় থাকবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। আজ শরীরে কোন আঘাত পেতে পারেন। জটিল কোন সমস্যার সমাধান হতে পারে। কাজকর্মে উত্সাহ পাবেন। আজ কোন বন্ধুকে সহযোগিতার প্রয়োজন হতে পারে। ত্যাগে আনন্দ পাবেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পূর্বের কোন জটিলতার অবসান ঘটতে পারে। প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। শরীর ভালো নাও যেতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সেবামূলক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে আর্থিক দিক ভালো যেতে পারে। ব্যয় বৃদ্ধির আংশকা আছে। ফলে সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ সেবামূলক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও সুখ্যাতি বৃদ্ধি পাবে। এনজিও কর্মীদের ক্ষেত্রে দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার প্রতিষ্ঠান সরকারি বা বেসরকারি অনুমোদন পেতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। ভ্রমণ কালে আর্থিক সংকট দেখা দিতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্থাবার্তায় সংযত থাকার চেষ্টা করুন। আপনার কোনে কথার জন্য ঘনিষ্ট কারো বিরাগ ভাজন হতে পারেন। বিয়ের ব্যাপারে তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত না নেয়াই ভালো। নতুন কোন ব্যবসায়িক প্রস্তাব পেলে গ্রহণ করুন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
