ডেল বাংলাদেশ সম্প্রতি রাজধানীর রায়ের বাজারে অবস্থিত জাগো ফাউন্ডেশনে ডেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেছে। ল্যাবের উদ্বোধন করেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকসান্দ। সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে কাজ করে যাওয়া জাগো ফাউন্ডেশন বর্তমানে ৬টি স্কুলে সুবিধাবঞ্চিত ১২০০ জন শিশুকে বিনা খরচে ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ করে দিয়েছে। এই ফাউন্ডেশনে ডেল ল্যাব স্থাপন সম্পর্কে সোনিয়া বশির কবির বলেন, ‘জাগো ফাউন্ডেশনের সাথে ডেল বাংলাদেশ একযোগে কাজ করবে সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষিত ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলতে। ভবিষ্যতেও অবহেলিত শিশুদের জন্য আরও কিছু করার পরিকল্পনা থেকেই এই কম্পিউটার ল্যাবের সূচনা করেছি আমরা।’
