বাংলা
মহসিন হোসেন,সহকারি শিক্ষক
শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস
প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের বিজ্ঞান বইয়ের আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব, চোখ রাখ পত্রিকার পাতায় এবং মূল বইয়ের পাঠগুলো ভালোভাবে অনুশীলন কর, তাহলেই সফলতার শীর্ষে পৌঁছতে পারবে।
১। আবহাওয়া কাকে বলে?
উত্তর: কোনো জায়গার কয়েক দিনের রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা, বায়ুপ্রবাহ ও আর্দ্রতা ইত্যাদির অবস্থাকে আবহাওয়া বলে।
২। জলবায়ু কাকে বলে?
উত্তর: কোনো দেশের বা কোনো বৃহত্ অঞ্চলের অনেক বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থাকে ঐ দেশ বা অঞ্চলের জলবায়ু বলে।
৩। বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি কেমন?
উত্তর: বাংলাদেশের জলবায়ু উষ্ণ এবং আর্দ্র
৪। জলীয়বাষ্প কী?
উত্তর: বায়ুর সাথে মিশে থাকা পানিকে জলীয়বাষ্প বলে।
৫। পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে?
উত্তর: ৬৬ ডিগ্রি কোণ করে আছে।
৬। পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে?
উত্তর:২৯দিন।
৭। এটম শব্দের অর্থ কী?
উত্তর: এটম শব্দের অর্থ অবিভাজ্য।
৮। কয়লা এবং হীরা কোন মৌলিক পদার্থ দ্বারা তৈরি?
উত্তর: কয়লা এবং হীরা উভয়েই কার্বন দ্বারা তৈরি।
৯। সুষম খাদ্য কী?
উত্তর: পরিমাণ মত ৬টি উপাদান সমৃদ্ধ খাদ্যই হল সুষম খাদ্য।
১০। পরিবেশের কোন উপাদান দূষণের কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে?
উত্তর: বায়ু দূষণের কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে।
প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন আলোচনা করব
১. নিচের কোনটির জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল?
ক. তাপ খ. খাদ্য গ. আবাস ঘ. পরাগায়ন
২. বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গের আবাসস্থল কোনটি?
ক. নদী খ. পাহাড় গ. উদ্ভিদ ঘ. বাড়ি
৩. কোনটি সংক্রামক রোগ?
ক. ক্যান্সার খ. ডায়রিয়া গ. আমাশয় ঘ. জন্ডিস
৪. নিচের কোনটি স্থলজ পরিবেশের খাদ্য শৃঙ্খল?
ক. ফাইটোপ্ল্যাঙ্কটনছোট মাছ বড় মাছ
খ. ধান ছোট পাখি চিল
গ. শেওলা মাছের লার্ভা ক্ষুদ্র প্রাণী
ঘ. ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন
৫. এটম শব্দের অর্থ কী?
ক. ভাগ করা যায় খ. অবিভাজ্য
গ. অনু ঘ. ক্ষুদ্র অংশ
৬. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলে?
ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. বৈশ্বিক শীতলায়ন
গ. বিপ্লব উষ্ণায়ন ঘ. শিল্পায়ন
৭. নিচের কোন জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না?
ক. মানুষ খ. বৃক্ষ জাতীয় উদ্ভিদ
গ. লতা জাতীয় উদ্ভিদ ঘ. সাইকাস
৮. H1 N1 কী ?
ক. ব্যাকটেরিয়া খ. ভাইরাস
গ. ছত্রাক ঘ. শৈবাল
৯. সূর্যের মত অনেক নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ তাকে বলে?
ক. ধূমকেতু খ. নিহারিকা গ. গ্যালাক্সি ঘ. গ্রহাণু
১০. দিন-রাত সৃষ্টি হয় কোনটির জন্য?
ক. আহ্নিক গতি খ. বার্ষিক গতি গ. পৃথিবীর আকারের জন্য ঘ. পৃথিবীর হেলে থাকার জন্য।
মডেল-১ এর
উত্তরঃ ১. ঘ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ক।
ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর
আজ অধ্যায়৩থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো
১। আখলাক শব্দের অর্থ কী ?
ক.সদাচার খ.অনাচার
গ. ব্যভিচার ঘ. সুন্দর
সঠিক উত্তর: ক.সদাচার।
২। সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে কী বলা হয় ?
ক.ইখলাস খ.হাসানাহ গ.আখলাক ঘ.আখলাকে যামিমা
সঠিক উত্তর: গ.আখলাক।
৩। আখলাকের গুণ হলো-
ক.চরিত্র অসুন্দর হয়
খ.জীবনে জটিলতা বাড়ে
গ.জীবন সুখের হয়
ঘ.জীবনে সুখ থাকে না
সঠিক উত্তর: গ.জীবন সুখের হয়।
৪। আখলাকের গুণে জীবনে কোন ধরনের পরিবর্তন আসে ?
ক.ধনসম্পদ বেড়ে যায়
খ.জ্ঞান বৃদ্ধি পায়
গ.পিতামাতার অবাধ্য হয়
ঘ.সত্য কথা বলে
সঠিক উত্তর: ঘ.সত্য কথা বলে।
৫। মানুষের ভালোবাসা অর্জন করার অন্যতম মাধ্যম হলো -
ক.ইমান খ. সালাত
গ. আখলাক ঘ.রোজা
সঠিক উত্তর: গ. আখলাক।
৬। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই লোক যার....সবচেয়ে সুন্দর।
ক. আচরণ খ.চাল-চলন
গ.আলাপ- আলোচনা ঘ.চরিত্র
সঠিক উত্তর: ঘ.চরিত্র।
৭। চরিত্র ভালো না হলে সবাই তাকে -
ক. বিশ্বাস করে খ.ঘৃণা করে
গ.সম্মান করে ঘ. শ্রদ্ধা করে
সঠিক উত্তর: খ.ঘৃণা করে।
৮। হযরত আব্দুল কাদির জিলানী (র) উচ্চশিক্ষার জন্য কোথায় গমন করেন ?
ক.ইরাকে খ. খোরাসানে
গ. মিশরে ঘ. বাগদাদে
সঠিক উত্তর: ঘ. বাগদাদে।
৯।‘সর্বদা সত্য কথা বলবে,কখনো মিথ্যা বলবে না’ এ উপদেশ কে কাকে দিয়েছিলো ?
ক. হযরত আব্দুল কাদির জিলানী (র)এর মা তাঁকে
খ. হযরত আব্দুল কাদির জিলানী (র) এর বাবা তাঁকে
গ. হযরত আব্দুল কাদির জিলানী (র)এর নানী তাঁকে
ঘ. হযরত আব্দুল কাদির জিলানী (র)এর দাদা তাঁকে
সঠিক উত্তর: হযরত আব্দুল কাদির জিলানী (র)এর মা তাঁকে।
১০। কার সততা ও সত্যবাদিতা দেখে ডাকাত সরদারের বিবেক খুলে গেল ?
ক. হযরত ওমর (র) এর
খ. হযরত খাদিজা (র) এর
গ. হযরত আব্দুল কাদির জিলানী (র) এর
ঘ. হযরত ইব্রাহীম (আ) এর
সঠিক উত্তর:গ.হযরত আব্দুল কাদির জিলানী (র)এর।
১১। হযরত আব্দুল কাদির জিলানী (র) এর মা তার জামার আস্তিনের নিচে কতটি স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছিলেন ?
ক.৪০ টি খ. ৫০ টি
গ. ৬০ টি ঘ. ৭০ টি
সঠিক উত্তর: ক.৪০ টি।
১২। সৃষ্টির সেবা বলতে বোঝায় ?
ক. মুসলমানদের প্রতি দয়া দেখানো খ. সকল সৃষ্টির প্রতি দয়া দেখানো গ. মুসলমানদের প্রতি সহানুভূতি দেখানো ঘ.প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি দেখানো
সঠিক উত্তর: খ. সকল সৃষ্টির প্রতি দয়া দেখানো।
১৩। নিচের কোনটি আল্লাহর সৃষ্টি?
ক. মানুষ,পাখি , নদীনালা
খ. পাহাড়-পর্বত,সুরুজ,দালান
গ. গাছপালা,গ্রহ,ঘড়ি
ঘ. চাঁদ,তারা,বিমান
সঠিক উত্তর: ক. মানুষ,পাখি , নদীনালা।
ইংরেজি
এস. এম. মুরাদ হোসেন
সিনিয়র শিক্ষক, ইংরেজি বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা আজ গত দুদিন ধরে প্রকাশিত মডেলের উত্তর প্রকাশিত হলো।
ANSWER
01. (i + a) = 1971, (ii + c) = Dhaka,
(iii +b) = big, (iv + d) = 14, 00, 00000,
(v + a) = farmer, (vi + d) = The Sundarbans, (vii + d) = Cox’s Bazar, (viii + a) = The Buriganga, (ix + a) = 120, (x + c) = peace loving
02. (a).populous, (b).agriculture, (c).grow, (d).full, (e).religions
03.(a).The name of our country is Bangladesh.
(b).Bangladesh became independent in 1971.
(c).The name of the longest sea beach in the world is Cox’s Bazar.
(d).The Royal Bengal Tiger lives in the Sundarbans.
(e).People from different communities live here in peace.
(f).A list of the main crops, main rivers, common fruits and interesting places in Bangladesh is given below.
Main crops: Rice, jute, sugar-cane and tea
Main rivers: The Padma, the Meghna, the Jamuna and the Karnaphuly
Common fruits: Jackfruits, mangoes, bananas, pine-apples, guavas and water-melons
Interesting places: The Sundarbans, Rangamati and Cox’s Bazar
04.(i + b ) = Saikat’s family, (ii + d) = homemaker, (iii +b) = Saikat, (iv +a ) = hate
(v + a) = bank, (vi + c) = music of old times, (vii + c) = leisure, (viii + b) = Bogra,
(ix +c ) = gets, (x + c) = preposition
05.Parents = father and mother
Improve = make better
Neighbour = one who lives near
Housewife = the mistress of a household
Cartoon = a cinematograph film made of comical drawings
06.(a).Saikat lives with his parents in an apartment in Bogra
(b).His father is a banker and his
mother is a
housewife.
(c).Saikat watches cartoons on
TV and reads story books everyday to
improve his English.
(d).Mr. Islam writes stories in his free time.
(e).Maleka Begum often gets orders from
her friends and neighbours.
07.Tamal and Amina are friends. They often go to the Town Hall Language Club. They practice speaking English there. One day, they met a foreigner in the club. His name was David Smith.
08.(a).Where are you going? (b).Bye and have fun in Chittagong. (c). He is working with an NGO here. (d).Let’s sit down and chat. (e). Are you in a hurry?
09.(a).What class do you read in? (b). I do not get up from bed late. (c).My school starts at 8 o’clock. (d).What is your favourite game? (e).What do you want to be?
10.My name is Shahed and I read in class 5.I usually go for walks in my leisure time. If it is too hot, I sometimes go swimming in the river. I love swimming. It keeps me fit.
1.আমার নাম সিমা। আমি সিলেটে থাকি। আমি আমার বাবার সাথে ঢাকায় এসেছিলাম। দেখ, বাবা আমাকে ডাকছেন। দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছাড়বে।
