রমজানের পবিত্রতা এবং ঈদ-উল-ফিতর এর আনন্দময় পথচলাকে রঙিনময়করার লক্ষ্যে নিয়ে জেনিস তার গ্রাহকবৃন্দদের জন্য নিয়ে এলো বৈচিত্রময় ডিজাইনের জুতার সমাহারের এক বিশাল চমক। ৯ই জুলাই ২০১৩ সকাল ১১টায়, দৈনিক ডেইলি স্টার হল রুমে জেনিস উদ্বোধন করল ঈদের সকল কালেকশন। জেনিস গ্রুপের চেয়ারম্যান জনাব নাসির খান এবং প্রতিষ্ঠানের ডিরেক্টরবৃন্দ উক্ত কালেকশন সমূহের উদ্বোধন করেন। এই ঈদে ৭০০ এর বেশি জুতা স্যান্ডেলের কালেকশন নিয়ে জেনিস তার গ্রাহকদের উপহার দিচ্ছে ট্রেন্ডি, ফ্যাশন্যাবল ও আনন্দময় পথচলার প্রতিশ্রুতি। জেনিস রিটেইল ব্র্যান্ডের অধীনে নিজস্ব ৯টি সাব-ব্র্যান্ডের সমন্বয়ে হরেক রকমের লাইফ স্টাইলের বিপুল সমাহার সাজিয়েছে।
