গোলাম রাব্বানী ছোটনকে দলেই রাখতে চাইছিলেন না ডাচ সহকারী কোচ রেনে কেস্তার। কিন্তু তার চাওয়াটা পূরণ হচ্ছে না। ছোটন দলে থাকছেন। সেই সাথে তিনি নেপালে সাফ যুব ফুটবল চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন কোচ হয়ে। রেনে কেস্তার হেড কোচ আর সহকারী কোচ গোলাম রব্বানী ছোটন। তাদের দল যাবে নেপালে। সেখানে দ্বিতীয় অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে বাংলাদেশ। আগামী ২০-৩০ জুলাই কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে আট দেশ নিয়ে সাফ যুব চ্যাম্পিয়নশিপ।
নেপালগামী যুব ফুটবল দলে সহকারী কোচ হয়ে যাচ্ছেন জাতীয় দলের সাবেক উইংব্যাক পারভেজ বাবু। গোলকিপার কোচ শুকুর মোহাম্মাদ টোটাম। খেলোয়াড়রা হলেন তিন গোলকিপার পাপ্পু হোসেন, ইয়াসিন আলী রাসেল, সাইদুর রহমান। রক্ষণভাগে জাহাঙ্গির আলম সজিব, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, আতিকুজ্জামান, রহমত মিয়া, শাওন হোসেন, রকিব হাসান। মাঝমাঠে তরিকুল ইসলাম, আলামিন, মোজাফফর হোসেন বাবু, মিঠুন সরকার, লেমন আক্তার, রবিউল হাসান, অভি চন্দ্র দাস, অনীক হোসেন। আক্রমণ ভাগে আলামিন তুষার, সাইফ সামসুদ সানসু, আরিফুর রহমান, জুয়েল এবং মিনহাজ আহমেদ রায়হান।
