সুপার সাইন কেবলস তৃতীয় বিভাগ ফুটবলে গতকাল কমলাপুর স্টেডিয়ামে মাতুয়াইল উদয়ন সংসদ ৩-২ গোলে দিপালী যুব সংঘকে হারিয়েছে। বিজয়ী দলের তৌহিদ, শামীম ও জামাল এবং বিজিত দলের ঝিন্টু ও দেলোয়ার গোল করেন। অন্য ম্যাচে যাত্রাবাড়ি ঝটিকা ক্লাব গোলশূন্য ড্র করেছে খিলগাঁও ফুটবল একাডেমির সাথে।