নো টি স

আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:৫০

অঞ্জন’স

‘উত্সবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা’ এই স্লোগান নিয়েই অঞ্জন’সের প্রতিদিনের পথচলা। ঈদকে আরো বেশি উত্সবমুখর ও প্রাণবন্ত  করতে অঞ্জন’স প্রতিবছর পোশাক নিয়ে বিশেষ আয়োজন করে থাকে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে সমসাময়িক ট্রেন্ড নিয়ে এবারের ঈদ আয়োজন করেছে ফ্যাশন হাউসটি। জামদানি, কাঁথা, কলকা, ফুলকারিসহ বিভিন্ন ধরনের জিওমেট্রিক ও ফ্লোরাল মোটিফ রয়েছে এবারের আয়োজনে। এসব পোশাকের প্যাটার্ন চলমান ট্রেন্ড অনুসরণ করেই করা হয়েছে। এবারের ঈদ আয়োজনে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না ও বিভিন্ন ধরনের টপস। ছেলেদের জন্য পাঞ্জাবি-পায়জামা, শার্ট, টি-শার্ট ও শেরোয়ানি। শিশু-কিশোরদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফ্রক, পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া। পোশাক ছাড়াও বিভিন্ন রকম গহনা, হোমটেক্সটাইল ও গিফট আইটেম থাকছে এবারের আয়োজনে। তারুণ্যনির্ভর এবারের ডিজাইনে বিভিন্ন ধরনের কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, অ্যান্ডিকটনসহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। অঞ্জন’সে সকল শাখায় ঈদের এ আয়োজন পাওয়া যাবে।

ফড়িং

ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস ফড়িং বেশকিছু নতুন ডিজাইন বাজারে নিয়ে এসেছে। শুধু উত্সব নয়, ঋতুকে মাথায় রেখে কাপড় ও রং ব্যবহার করা হয়েছে। এসব পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মেরুন, লাল, কালো, সাদা, নীল, গোলাপি, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ, আকাশি প্রভৃতিকে। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি পোশাকে এমব্রয়ডারি, অ্যাপলিক, ব্লক, হাতের কাজ,  স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি কাজ করা হয়েছে।

বালুচর

ট্রেন্ড ফ্যাশনের অন্যতম নাম বালুচর। বাঙালির যেকোনো অনুষ্ঠান কিংবা উত্সবে পছন্দের পোশাক পাঞ্জাবি ও কুর্তা। কাপড়ের মান, কাটিং, ডিজাইন, রঙের মান; এক কথায়, সুতার বুনন থেকে শুরু করে সম্পূর্ণ একটি মানসম্পন্ন কাপড় প্রস্তুত করে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত বালুচর পরিবার এক অনন্য মানের নিশ্চয়তা তৈরি করেছে। গতানুগতিক ধারার বাইরে এসে এ ঈদে ফ্যাশন ব্র্যান্ডটি পাঞ্জাবিতে ডিজাইন করেছে বাংলার অন্যতম ঐতিহ্য ও ‘সোনালি আঁশ’ খ্যাত পাট দিয়ে। এছাড়া বিভিন্ন মূল্যে, বাহারি রঙে ও ডিজাইনে, কাপড়ের ভিন্নতায় তৈরি হয়েছে পাঞ্জাবি ও কুর্তা।

 

সাদাকালো

একজন শিল্পীর আঁকা ছবি গায়ে পরে ঘুরে বেড়াবেন ভাবলেই কেমন অন্যরকম অনুভূতি হয়! তাও বিশ্বখ্যাত শিল্পী পিকাসো, ভ্যানগগের আঁকা ছবি। সাদাকালে এবারের ঈদে চিত্রকলাকে ডিজাইনের মূল থিম হিসেবে বেছে নিয়েছে। ভ্যানগগ, পিকাসো, মাতিস, অ্যান্ডি ওয়ারহোল, রোকেয়া সুলতানাসহ বিখ্যাত সব শিল্পীর শিল্পকর্ম নিয়ে এবার তৈরি হয়েছে সাদাকালোর শাড়ি। ডিজিটাল প্রিন্টের মাধ্যমে যেখানে শিল্পীর পুরো শিল্পকর্মটি ফুটিয়ে তোলা হয়েছে। কাপড়ে চিত্রকর্মটি প্রিন্ট করে তৈরি হয়েছে সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। তৈরি হয়েছে যুগল পোশাক এবং বড়দের মতো একই ডিজাইনের শিশুদের পোশাক।

 

নিপুণ

ঈদে ক্রেতাদের আনন্দের মাত্রা দ্বিগুণ করতে নিপুণ এবারও তার ক্রেতাদের জন্য তৈরি করেছে ফ্যাশনেবল ও আরামদায়ক পোশাক। এসব পোশাকের থিমের ক্ষেত্রে নিপুণের প্রাধান্য ছিল কলকা, ফ্লোরাল মোটিফ, ইকাট প্রিন্ট ও ইসলামিক মোটিফ। এবারের ঈদ যেহেতু গ্রীষ্মকালে তাই ক্রেতাদের স্বস্তি ও আরামের কথা চিন্তা করে ল্যাভেন্ডার, মিনারেল পিঙ্ক, অরেঞ্জ, অ্যাশ, ফিরোজা, ব্লু, গ্রিন, পেস্ট, অফ হোয়াইট রঙগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। রাতের যেকোনো জমকালো পার্টির জন্য রাখা হয়েছে কালো, কফি ও সোনালি রঙের কম্বিনেশনের পোশাক। কাপড়ের ক্ষেত্রে সুতি, ভয়েল, স্লাব, লিনেন, ভিসকস, মসলিন, হাফ সিল্ক, জয় সিল্ক, অ্যান্ডি কটন ব্যবহার করা হয়েছে। ফ্যাশন হাউসটি কুর্তি, সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়া এবং বাচ্চাদের জন্য ফ্রক, কামিজ, পাঞ্জাবি তৈরি করেছে। ক্রেতাদের সুবিধার্থে নিপুণ বরাবরের মতোই কিছু ফ্যামিলি সেট তৈরি করেছে। পোশাকের প্যাটার্নে রয়েছে অনেক ভিন্নতা এবং সার্ফেস অরনামেন্টশনের ক্ষেত্রে স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি ও হ্যান্ড এমব্রয়ডারিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

 

ওমেন্স ওয়ার্ল্ডে

দেশের অন্যতম সৌন্দর্য সেবা দানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসে নতুন নতুন সুবিধা ও সেবা। এরই ধারাবাহিকতায় এবার ঈদকে সামনে রেখে আগাম প্রস্তুতির জন্য গ্রাহকের সুবিধা অনুযায়ী প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে  রমজানের নানা আকর্ষণীয় প্যাকেজ। দারুণ ছাড়ের এই আকর্ষণীয় প্যাকেজের নিয়মিত সেবায় রয়েছে ফেসিয়াল, স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, মেনিকিওর, পেডিকিওর, ওয়াক্সিং ও ইন্সট্যান্ট হোয়াইটেনিং সার্ভিসসহ সব ধরনের সৌন্দর্য সেবা। ৫০ শতাংশ বিশেষ ছাড়ে পাঁচটি প্যাকেজ দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিটি প্যাকেজ শুরু মাত্র এক হাজার টাকা থেকে। এ সুযোগ চলবে ২০ রমজান পর্যন্ত।

 

রঙ বাংলাদেশ

বছর ঘুরে আবার আসছে বছরের সবচেয়ে বড় উত্সব ঈদ। রোজাতেই শুরু হয়ে গেছে উদযাপন প্রস্তুতি। রঙ বাংলাদেশ ধারাবাহিকতা বজায় রেখেছে অনন্য সম্ভারে সাজিয়েছে ঈদ সংগ্রহ। প্রতিবারের মতো এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করা হয়েছে। তিনটি বিশেষ থিমে তৈরি হয়েছে পোশাক। ইসলামিক নকশা, ফ্লোরাল ও ইন্ডিয়ান টেক্সটাইল এই তিনটি থিমই হয়েছে এবারের উত্সব সংগ্রহের নকশার উপাদান। ঈদ কালেকশনের তিনটি থিমের পোশাক নকশায় অবশ্যই গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও গুরুত্ব পেয়েছে। এবারের ঈদ কালেকশন তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে।

 

ঢাকা রিজেন্সির ইফতার আয়োজন

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট বুফে ইফতার সঙ্গে রাতের খাবারের বিশাল আয়োজন করেছে। রমজান মাসজুড়েই থাকবে এই অ্যারাবিয়ান ও দেশীয় ইফতারের আয়োজন। এ আয়োজনে অংশ নেওয়া যাচ্ছে মাত্র ২৯৯০++ টাকায় (জনপ্রতি)। এই আয়োজনটি চলছে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। খাবারের আয়োজনে আছে ছোলা, পিঁয়াজু, বেগুনি ছাড়াও অ্যারাবিয়ান কুনাফা, কাতায়েফ, বাসবোসা, সরমা, হুমুস, মেহেন্দি, কাবসাসহ আরো অনেক কিছু। ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিয়স রেস্টুরেন্টের বুফে ইফতার সঙ্গে রাতের খাবারের এই আয়োজনটি একটি কিনলে একটি ফ্রি উপভোগ করার সুযোগও থাকছে। তবে তা কিছু বাছাইকৃত ব্যাংক কার্ড ও টেলিকমিউনিকেশনের ওপর। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।