নওগাঁর মান্দার ৯নং তেঁতুলিয়ার ইউনিয়নের সিংঙ্গা গ্রামের এক কলেজ ছাত্রী গত রবিবার বিকালে বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী বালুকা গ্রামের মোঃ রশিদ মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে মোঃ রাসেলের (১৮) সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল।
ছাত্রীটির পরিবার এই সম্পর্ক মেনে না নেয়ায় সে রাসেলের কাছে গিয়ে বিয়ের চাপ দেয়। রাসেল সম্মতি জানালে সে বাসায় চলে যায়। তার মা ও ভাই তাকে মারপিট করলে চক্ষুলজ্জা সইতে না পেরে সে একসঙ্গে ১০টি ঘুমের ট্যাবলেট ও বিষপান করে আত্মহত্যা করে বলে স্থানীয়রা জানান।
থানার সার্কেল এসপি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধের ফলে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করার অনুমতি দেয়া হয়।
