মো. মিজানুর রহমান খান
মীর্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান খান (৭৫) গত রবিবার ঢাকা বংশাল থানা সংলগ্ন ইংলিশ রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হন (ইন্নালিল্লাহে ....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
