আইটি রপ্তানিতে নেদারল্যান্ডস সরকারের প্রকল্প সহায়তা

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ১৯:২০
বাংলাদেশসহ ৪টি দেশের তথ্যপ্রযুক্তি রপ্তানী বৃদ্ধিতে ৬ মিলিয়ন ইউরোর প্রকল্প সহায়তা দিতে যাচ্ছে নেদারল্যান্ডস সরকার। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি রপ্তানিতে উল্লেখযোগ্য অবদান রাখা নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড এনটিএফ-২ প্রকল্পের ধারাবাহিকতায় এনটিএফ-৩ প্রকল্প হিসেবে এটি বাস্তবায়িত হবে। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি), জেনেভার উদ্যোগে এবং বেসিসসহ স্থানীয় বাণিজ্য সহায়তা কর্তৃপক্ষের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। সম্প্রতি জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনটিএফ-৩ পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেন আইটিসি’র নির্বাহী পরিচালক জেন-মেরি পাওয়াম ও সিবিআই নেদারল্যান্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক হ্যান্স ক্লুন্ডার। এ সময় অন্যান্যের মধ্যে বেসিস সভাপতি ফাহিম মাশরুর, নেদারল্যান্ডস-এর বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রণালয়ের মন্ত্রী মিস লিলিয়ান প্লোমেন এবং সিবিআই ও আইটিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।